সব্যসাচী ভট্টাচার্য ও রাজা দাস: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশকে ঘিরে রাজ্য জুড়ে অশান্তি চরমে। রেহাই পেলেন না সাংবাদিকরাও। কোচবিহারে আক্রান্ত সংবাদমাধ্যম। বেধড়ক মারে আহত ৫ জন সাংবাদিক। ৩ জনের আঘাত গুরুতর। তাঁদের ভরতি করা হয়েছে হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসার ছেড়ে দেওয়া হয়েছে। তবে মারধর করাই নয়, সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইলও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আবার মনোনয়ন পেশের ছবি তুলতে গিয়ে মার খেলেন এক সাংবাদিক।
[ভোটের ময়দানে নয়া কৌশল, ‘হই’ দিলেই হাওয়া বিরোধীরা]
কোচবিহার ১ নম্বর ব্লকের ধোলুয়াঘাটে খবর সংগ্রহ করতে আক্রান্ত সাংবাদিকরা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। এদিন সকালে নিয়মমাফিক ধোলুয়াঘাটে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন সিপিএম ও বিজেপি প্রার্থীরা। অভিযোগ, বিরোধীদের মনোয়ন পেশে বাধা দেওয়ার জন্য বিডিও অফিসের সামনে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিডিও অফিসে পৌঁছতেই সিপিএম ও বিজেপি প্রার্থীদের ওপর হামলা চালান শাসকদলের কর্মী সমর্থকরা। খবর সংগ্রহ করতে ধোলুয়াঘাটে বিডিও অফিসে গিয়েছিলেন সাংবাদিকরাও। তাঁদেরও নির্বিচারে মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় ক্যামেরা ও মোবাইল। আহত হন ৫ জন সাংবাদিক। ২ জনের আঘাত তেমন গুরুতর নয়। তবে ৩ জন সাংবাদিক ভরতি কোচবিহারে শহরের এমজেএম হাসপাতালের আইসিইউ-তে।
[পেশার রকমফেরে প্রার্থী হতে বাধা ঠিকাদারদের, সমস্যায় রাজনৈতিক দলগুলি]
তবে শুধু কোচবিহারেই নয়, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরেও আক্রান্ত হয়েছেন এক সাংবাদিক। বুধবার সকালে গঙ্গারামপুরের বিডিও অফিসে চলছিল মনোনয়ন পেশ পর্ব। অভিযোগ, বিজেপি প্রার্থীকে মনোনয়ন পেশে বাধা দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সেই ঘটনার ছবি তুলতে গেলে এক চিত্র সাংবাদিককে মারধর করা হয়। তাঁর মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে।
[চোখের সামনে মাকে খুন, ভয়াবহ ঘটনার বিবরণ দিল ৪ বছরের শিশু]
সর্বশেষ খবর
-
১০ হাজারের বেশি রোজগারে মিলবে না অন্নপূর্ণা! আরও একাধিক শর্ত বাঁধলেন মুখ্যমন্ত্রী
-
প্রকাশ্যে মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বিতর্কে নিকিতা! মুখ খুলেই ফের বিস্ফোরণ ঘটালেন নায়িকা
-
মমতার দেওয়া ‘বাংলা’ নয়, ওয়েস্ট বেঙ্গলও নয়, রাজ্যের নাম কী হওয়া উচিত? সংসদে বললেন শমীক
-
ডায়মন্ড লিগে হবে না নীরজ-নাদিম দ্বৈরথ, সরকারের গাফিলতিতেই নাম প্রত্যাহার পাক তারকার?
-
দু’দিনে উলুবেড়িয়া পুরসভার ১৯ কাউন্সিলরের পদত্যাগ, ভেঙে চুরমার আরও এক পুরবোর্ড!