সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, রাজ্যের পুলিশই অবাধ ও সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন করাতে প্রস্তুত। বুধবার নবান্নে দাঁড়িয়ে একথাই শোনা গেল এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মার মুখে। শাসক ও বিরোধী, সবপক্ষই নির্বিঘ্নে মনোনয়নপত্র পেশ করতে পেরেছে। রীতিমতো পরিসংখ্যান পেশ করে একথা বলেন অনুজ শর্মা। তাঁর বক্তব্য, রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও মোটের উপর পরিস্থিতি শান্ত। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও পুলিশ সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিচ্ছে। তাঁর অভিযোগ, সীমান্তবর্তী বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলি থেকে বহিরাগতরা ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করছে। পুলিশ অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।
[ভোটে দরকার কেন্দ্রীয় বাহিনী, রাজ্যকে চিঠি দিতে চলেছে নির্বাচন কমিশন]
অনুজ শর্মার পেশ করা পরিসংখ্যান জানাচ্ছে, ৪ এপ্রিল পর্যন্ত তৃণমূল মনোনয়ন পেশ করেছে ১৬১৪টি। খুব একটা পিছিয়ে নেই বিজেপি। তারা পেশ করেছে ১১৪৩টি মনোনয়ন। সিপিএম ৩৫১টি ও কংগ্রেস ১২৭টি মনোয়ন পেশ করেছে আজ পর্যন্ত। অনুজ শর্মার কথায়, একতরফা মনোনয়ন জমা পড়ছে, একথা ঠিক না। গত ২ দিনে তৃণমূল ১৬১৪টি মনোনয়ন জমা দিলেও বিরোধীরা তার চেয়ে বেশি, ১৬৯২টি মনোনয়ন জমা দিয়েছে। রাজ্যের পুলিশ শান্তিতে ভোট করাতে যথেষ্ট। খতিয়ান পেশ করে এডিজি আইনশৃঙ্খলার দাবি, সবাই মনোনয়ন জমা দিচ্ছেন। জেলাস্তর থেকে আমাদের কাছে তথ্য আসছে। বলেন, ‘অশান্তি এড়াতে এসপি, সিপিদের নজরদারি বাড়াতে বলা হয়েছে। বেশ কিছু আপত্তিকর জিনিস সিজ করা হয়েছে। মোটের উপর শান্তিতেই হচ্ছে সব। বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা ঘটেছে। টিভিতে দেখেছি। সব ক্ষেত্রেই পুলিশ কড়া আইনি ব্যবস্থা নিচ্ছি। তবে ঝামেলা যা হচ্ছে, তা বহিরাগতরা পাকাচ্ছে।
তবে অনুজ শর্মা যাই বলুন না কেন, পুলিশের উপর আস্থা নেই বিরোধীদের। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, যে পুলিশ আসানসোল-রানিগঞ্জের পরিস্থিতি সামলাতে পারে, সেই পুলিশ এত বড় পঞ্চায়েত নির্বাচন সামলাতে পারবে বলে বিজেপি বিশ্বাস করে না। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের গলাতেও শাসক-বিরোধী সুর। রাজ্য নির্বাচন কমিশনারও রাজ্যপালের সঙ্গে দেখা করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আলোচনা করেছেন। সূত্রের খবর, রাজ্যের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানোর সুপারিশ করতে পারে নির্বাচন কমিশন। তবে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিনও রাজভবনের ‘অতি সক্রিয়তা’ নিয়ে অসন্তোষ চেপে রাখেননি। আগামিকাল তৃণমূলের এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবে।
[সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি]
সর্বশেষ খবর
-
ইটিএফ না মিউচুয়াল ফান্ড, বিনিয়োগের জন্য কোনটি বাছবেন? জেনে নিন বিস্তারিত
-
পরকীয়ার জের? ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর নিখোঁজ, পরে ক্লাবে মিলল বধূর দেহ!
-
ইজরায়েলের হানায় প্যালেস্টাইনের গোলরক্ষকের মৃত্যু! এখনও নীরব কেন ফিফা? চরমে বিতর্ক
-
আর্থিক অনটন? সংসারে ফিরবে মা লক্ষ্মীর কৃপা, ঘরে রাখুন মাটির তৈরি এই জিনিসগুলি
-
আসানসোল পুরবোর্ড ভেঙে দিল রাজ্য, প্রশাসক হিসেবে দায়িত্বে প্রাক্তন পুর কমিশনার অদিতি চৌধুরী