দায়িত্ব নেওয়ার পরেই একের পর এক মাস্টারস্ট্রোক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই এবার মাঠে নেমে অ্যাকশন শুরু করবে পুলিশ। শনিবার থেকেই রাজ্যজুড়ে ব্যাপক অভিযানে নামতে চলেছে পুলিশবাহিনী।
এই বিষয়ে আরও খবর
গত সোমবার পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে থেকেই একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছিল পুলিশকে। বলা হয়েছিল, গোটা রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র-বোমা উদ্ধার করতে চালাতে হবে ব্যাপক অভিযান। কোথায় কোথায় অভিযান ও কী কী অস্ত্র অস্ত্র উদ্ধার হচ্ছে, সেই সম্পর্কিত যাবতীয় রিপোর্ট ১৫ মে-র মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে রাজ্যজুড়ে তল্লাশি অভিযানে নামতে চলেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, থানার কত অস্ত্র, গোলা বারুদ মজুত রয়েছে, সে সম্পর্কেও জানাতে হবে শীর্ষস্তরে। প্রসঙ্গত, শুধুমাত্র রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারই নয়, পুলিশকে দেওয়া হয়েছে আরও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। খতিয়ে দেখতে হবে ২০২১-এ বিধানসভা ভোটের পর হিংসার ঘটনায় পুুলিশের দেওয়া রিপোর্টও। আরও একবার এই সব মামলা খতিয়ে দেখে দরকারে মামলাগুলির পুনরায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, এই নিয়েও দিতে হবে আলাদা একটি রিপোর্ট।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের



