সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আরও কমল সংক্রমণ এবং মৃতের সংখ্যা। বর্তমান পরিস্থিতিতে পজিটিভিটি রেট স্বস্তি জোগাচ্ছে প্রায় সকলকেই।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৩ জন। দৈনিক সংক্রমিতের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ২০৫ জন। ১৮১ জন আক্রান্ত হওয়ায় আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। তবে দার্জিলিংয়ে সংক্রমিতের সংখ্যা কমেছে বেশ খানিকটা। এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ৩ হাজার ৬৯২ জন কোভিড আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় কোভিড প্রাণ কেড়েছে ৩৫ জনের। এখনও পর্যন্ত বঙ্গের ২০ হাজার ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২১৩।
[আরও পড়ুন: এ যে সাক্ষাৎ জটায়ু! লোকসভায় বিজেপি সাংসদকে দেখে চমকে উঠলেন অনেকেই]
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার স্বস্তি জোগাচ্ছে প্রায় সকলকেই। বৃহস্পতিবারের ধারা অব্যাহত রেখে শুক্রবারও আক্রান্তের তুলনায় সুস্থ বেশি। এদিন ২ হাজার ৪২১ জন করোনাকে হারিয়েছেন। কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৬২ হাজার ৭২১ জন। কোভিড সংক্রমিতদের তাড়াতাড়ি শনাক্ত করার লক্ষ্যে নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ১৫২টি। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৩৪ লক্ষ ২৪ হাজার ২৯৭টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৩.১০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ৯১৫ জনকে। প্রথম ডোজ নিয়েছেন ৩৯ হাজার ৬৪৬ জন। বাকি ৩ লক্ষ ৬৪ হাজার ৮১০ জন নিয়েছেন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ।
অনেকেই মনে করছেন, করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় বাড়ছে উদাসীনতাও। বিশেষজ্ঞদের মতে, সামান্য গাফিলতি নেওয়া মানে অতিরিক্ত ঝুঁকি নেওয়া। তাই মানতে হবে কোভিডবিধি। পরতে হবে মাস্ক। এবং ব্যবহার করতে হবে স্যানিটাইজার।
[আরও পড়ুন: দেশের দৈনিক করোনা আক্রান্ত নামল দেড় লক্ষের নিচে, তৃতীয় ঢেউ অতীত, বলছে কেন্দ্র]
সর্বশেষ খবর
-
রোদ ঝলমলে আবহাওয়া বঙ্গে, পুজোর কেনাকাটার আদর্শ পরিবেশ! কতদিন থাকবে?
-
বাংলার মাটিতে স্লিপার সেল তৈরির ছক জেএমবির! তথ্য পেতেই রাজ্যের ৫ জায়গায় তল্লাশি এনআইএ’র
-
মসজিদ ভাঙার ভুয়ো ভিডিও ছড়িয়ে ষড়যন্ত্র! উজ্জয়িনীতে স্ক্যানারে কনটেন্ট ক্রিয়েটররা, আটক ১৫
-
‘নিখুঁত না, মাটির গভীর থেকে উঠে আসা হিরে’, তাপস পালের জন্মদিনে খোলা চিঠি নন্দিনীর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু