Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Weather Update

লাগাতার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব! কমছে শীত, কোথায় কত তাপমাত্রা?

সরস্বতী পুজোর দিন বেলায় তাপমাত্রা বাড়বে। বুধবারের মধ্যেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২৬, ১৪:৩৬

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২৬, ১৪:৩৬

options
link
লাগাতার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব! কমছে শীত, কোথায় কত তাপমাত্রা? zoom
ফাইল ছবি
Advertisement

একের পর পশ্চিমী ঝঞ্ঝা। শুক্রবারের পর সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। তার জেরে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। বুধবারের মধ্যেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সরস্বতী পুজোর দিন বেলায় বাড়বে তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি রাজ্যজুড়ে কুয়াশার দাপট বাড়বে বলে পূর্বাভাস।

আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা    ছিল ২৩.৮ ডিগ্রি। গত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা থাকবে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্য়ে। শনিবার বাঁকুড়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পারদ। এ ছাড়া, দক্ষিণবঙ্গের সর্বত্র তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বা তার উপরে রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শীত কমার পাশাপাশি রাজ্যজুড়ে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। রবিবার ১৮ জানুয়ারি ঘন কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। রবিবার কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, হুগলি ও উত্তর চব্বিশ পরগনা জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই। পার্বত্য এলাকায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস থাকবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় পারদ ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.