Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
left

ধর্মঘটে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি, ‘বন্‌ধ সফল’, দাবি বাম নেতৃত্বের

'ইস্যুগুলো মানি, ধর্মঘট সমর্থন করি না', মন্তব্য মমতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২০, ০৯:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২০, ০৯:০৮

options
link
ধর্মঘটে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি, ‘বন্‌ধ সফল’, দাবি বাম নেতৃত্বের zoom
ছবি: জ্যোতি চক্রবর্তী

শ্রমিক বিরোধী নীতিতে আজ  ১০টি ট্রেড ইউনিয়নের ডাকে দেশজুড়ে সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটকে সমর্থন করছে বাম-কংগ্রেসও।বাংলাতেও বন্‌ধ সফল করতে মরিয়া ধর্মঘটীরা।জনজীবন স্বাভাবিক রাখতে সচল প্রশাসন। একনজরে দেখে নিন বাংলার পরিস্থিতি।

বিকেল ৪. ২৫: নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “নীতিগত ভাবে শ্রমিকদের স্বার্থে এই লড়াইয়ের সমর্থন করি, ইস্যুগুলো মানি। তবে আমরা বনধের বিরোধী।”

Advertisement

বিকেল ৪.০০: পরিস্থিতি নিয়ন্ত্রণে। বন্‌ধ সফল বলেই দাবি বামেদের।

দুপুর ২. ৫৬: দুর্গাপুরে স্টেশনের সামনে পুলিশের সঙ্গে বচসা ধর্মঘট সমর্থকদের। 

What did Mamata say about the Strike?
ছবি: উদয়ন গুহরায়

দুপুর ২.৩৫: বেশিরভাগ অফিসেই চলছে বাড়ি থেকে কাজ, বনধের প্রভাব পড়লো না সল্টলেক সেক্টর ফাইভে।

দুপুর ২. ২০: পুলিশ-ধর্মঘটীদের ধস্তাধস্তি পশ্চিম মেদিনীপুরে। 

বেলা ১.৪৩: বেলা বাড়তেই কিছুটা শান্ত শহর থেকে শহরতলি। মিছিল এখনও চলছে বিভিন্ন জায়গায়। 

বেলা ১. ১০: বন্‌ধের খুব একটা প্রভাব পড়েনি হলদিয়া শিল্পাঞ্চলে।

বেলা ১২. ৪৫: বেতবেড়িয়া ঘোলা স্টেশনে ব্যাপক লাঠিচার্জ পুলিশের। কোচবিহারে আটক ধর্মঘটীরা।

Habra station vandalised by mob
ছবি: দেবাশিস বিশ্বাস

বেলা ১২. ২৮: জলপাইগুড়িতে জোর করে বন্ধের চেষ্টা।

বেলা ১২. ২০: খড়গপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধর্মঘটীদের।  হাবড়া স্টেশনের টিকিট কাউন্টারে ব্যাপক ভাঙচুর। জখম ১ রেল কর্মী। বসিরহাটে রেল লাইনে অবরোধ।

বেলা ১২. ১০: বন্‌ধ সফল হয়েছে, মিছিল থেকে দাবি বিমান বসুর।

বেলা ১২.০৫: মল্লিক বাজারে চলছে অবরোধ। 

বেলা ১২.০০: শ্যামবাজারে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধের চেষ্টা। ব্যাংকের গেটের সামনে বসে পড়েন ধর্মঘটীরা।

সকাল ১১. ৪০: বনগাঁর হেলেঞ্চায় অবরোধ ধর্মঘটীদের।

সকাল ১১. ৩৪: উত্তরবঙ্গের চা বাগানেও দেখা নেই শ্রমিকদের।

সকাল ১১. ৩২: চুঁচুড়ায় বন্ধ ফেরি পরিষেবা।

সকাল ১১. ৩০: দফায় দফায় উত্তেজনা কোচবিহারে। বেলা বাড়ার পর ফের বাসে ভাঙচুর ধর্মঘটীদের। 

সকাল ১১. ২০: দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন NH২ অবরোধ, বন্ধ সমর্থনকারীদের উপর  লাঠিচার্জ পুলিশের। আটক ৭০ জন বাম কর্মী-সমর্থক। 

Police-strikers clash in barasat
ছবি: উদয়ন গুহরায়

সকাল ১১. ১০: কেন্দ্রের কৃষিবিলের বিরোধিতায় পথে তৃণমূল। হাওড়া থেকে মিছিল শুরু করে এগোচ্ছে ময়দানের দিকে। 

সকাল ১১.০৫: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা। মোতায়েন প্রচুর পুলিশ।

সকাল ১০. ৫১: বিটি রোডে লাঠিচার্জ পুলিশের।

সকাল: ১০.৪২: শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল স্বাভাবিক হল। তবে উত্তর শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা। অবরোধ চলছে মধ্যমগ্রামে।

সকাল ১০. ৩৫: চাঁদনিচক মেট্রো স্টেশন বন্ধের চেষ্টা বামেদের।

সকাল ১০. ৩০: পুলিশ-ধর্মঘটীদের বচসায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। যাদবপুরে ব্যাংক বন্ধ করার চেষ্টা। 

সকাল ১০.২০: লেনিন সরনিতে দোকান ভাঙচুর ধর্মঘটীদের। 

সকাল ১০. ১৫: বনগাঁয় স্বাভাবিক জনজীবন। অন্যান্যদিনের তুলনায় কম হলেও চলছে বাস। 

সকাল ১০.১০:  রণক্ষেত্র বারাসতের হেলাবটতলা। ৩৪ নম্বর জাতীয় সড়কে ধর্মঘটীদের উপর লাঠিচার্জ পুলিশের। পালটা আক্রমণ। নামানো হয় ব়্যাফ। 

সকাল ১০.০৬: খিদিরপুরে মিছিল বাম-কংগ্রেসের। এদিকে নিউটাউনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।

সকাল ১০.০০: বন্‌ধের সকালে শুনশান মালবাজার।

A SFI leader injured in barasat
ছবি: অরূপ বসাক

সকাল ৯. ৫৬: যাদবপুর থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা সুজন চক্রবর্তীর। 

সকাল ৯. ৪৩: বারাসতের ডাকবাংলো মোড় উত্তপ্ত। দফায় দফায় মিছিল বামেদের। এসএফআই-পুলিশ ধস্তাধস্তি। আক্রান্ত ১।

সকাল ৯. ৩০: দুর্গাপুর স্টেশনে ধর্মঘটীদের সঙ্গে বচসা পুলিশের। 

Train services Disrupted in Sealdah and Howrah due to strike on thursday
ছবি: উদয়ন গুহরায়

সকাল ৯. ২০: বীরভূমের দুরবাজপুরে জোর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ।

সকাল ৯. ১৫: বন্‌ধের মিশ্র প্রতিক্রিয়া মুর্শিদাবাদে।

Train services Disrupted in Sealdah and Howrah due to strike on thursday
ছবি: চন্দ্রজিৎ মজুমদার

সকাল ৯. ১০: যাদবপুরে থামিয়ে দেওয়া হল ট্রেন। রেল লাইনে অবরোধ বাম কর্মী- সমর্থকদের। সেন্ট্রাল অ্যাভিনিউ অবরোধ।

সকাল ৯. ০৫: রাজাবাজারে সকাল থেকেই চলছে মিছিল-অবরোধ। 

Police-strikers clash all over west bengal
ছবি: মুকুলেসুর রহমান

সকাল ৯.০০: ‘ধার্মিক দেশে কোনও ধর্মঘট হবে না। বামেরা ধর্মঘট করেই শেষ হয়ে গিয়েছে। এবার অন্তত বুঝুক’, মন্তব্য দিলীপ ঘোষের।

সকাল ৮. ৫৮: ডোমজুড় স্টেশনের কাছে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ।

সকাল ৮. ৫৪: অন্যান্য দিনের তুলনায় একেবারেই ফাঁকা ধর্মতলা।

সকাল ৮. ৫২: বাঙ্গুর এভিনিউতে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি ধর্মঘট সমর্থকদের।

Train services Disrupted in Sealdah and Howrah due to strike on thursday

সকাল ৮. ৫০: হাওড়া স্টেশনের প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড ফাঁকা। স্টেশনে পৌঁছে সমস্যায় যাত্রীরা।

সকাল ৮. ৪৫: শ্রীরামপুর ও চন্দননগরে অবরোধ। ব্যহত ট্রেন চলাচল।

সকাল ৮. ৪০: কোচবিহারের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি। বাসে ভাঙচুরের অভিযোগ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। 

Train services Disrupted in Sealdah and Howrah due to strike on thursday
ছবি: দেবাশিস বিশ্বাস

সকাল ৮.৩০: মধ্যমগ্রামে ট্রেন লক্ষ্য করে পাথর।

সকাল ৮. ২০: বারাসতে যাত্রীদের জোর করে বাস থেকে নামিয়ে তালা ঝুলিয়ে দিল ধর্মঘটীরা। চলে বচসা। রাস্তায় বসে বিক্ষোভ ধর্মঘটীদের।

সকাল ৮. ১০: যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডে মিছিল বামেদের। 

সকাল ৮.০০: গড়িয়াতে বাস আটকে বিক্ষোভ বামেদের। বাসের হাওয়া খুলে দেওয়ার অভিযোগ। অটো থেকেও নামিয়ে দেওয়া হয় যাত্রী।

সকাল ৭. ৪৫: দমদম স্টেশনের পাশে মিছিল বামেদের।

সকাল ৭. ৪৫: বিমান পরিষেবা স্বাভাবিক।

সকাল ৭. ৩০: শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল আপাতত বন্ধ।  শুধুমাত্র বজবজে চলছে ট্রেন।

সকাল ৭.০০:  শুনশান পথঘাট।বন্‌ধ সফল করতে বিভিন্ন জায়গায় মিছিল বামেদের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.