অংশুপ্রতীম পাল, খড়গপুর: ২০২১ সালে সমস্ত হিসাব চুকিয়ে দেওয়া হবে। কুসমিতে পৌঁছানোর আগে দাঁতন থানার সামনে সাংবাদিকদের বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর কুসমি গ্রামে গিয়ে তিনি গোটা ঘটনার জন্য পুলিশকে দায়ী করলেন। তিনি বললেন, ‘দলীয় কর্মী খুনের জন্য পুলিশ দায়ী। পুলিশ এখানে নীরব দর্শক হয়ে রয়েছে। পুলিশ এখন তৃণমূলের ক্যাডার হয়ে গিয়েছে।’ তিনি বলেন, ‘এখনও পর্যন্ত রাজ্যে ১০৪ জন দলীয় কর্মী ও নেতা খুন হয়ে গিয়েছেন।’ রীতিমতো ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি প্রতিটা মৃত্যুর ঋণ শোধ করব। পুলিশ-সহ সমস্ত তৃণমূলের দালালদের বুঝে নেওয়া হবে।’
এইদিন তিনি দাঁতন থানার চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের কুসমি গ্রামে দলীয় কর্মী পবন জানার মৃতদেহ নিয়ে যখন পৌঁছান তখন গোটা এলাকায় তিলধারণের জায়গা ছিল না। পবনের শববাহী গাড়ি সামনে রেখে তিনি মৃতের স্ত্রীকে পাঁচ লাখ টাকা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর সঙ্গে এই পরিবারের পাশে দল রয়েছে বলে তিনি জানালেন। তিনি বলেন, রাজ্যে সংকটের সময় কেন্দ্রীয় সরকার চাল, ডাল পাঠিয়েছে। সেই সব লুঠ করা হচ্ছে। তিনি বলেন, ‘২০২১ সালে রাজ্যে পরিবর্তন হবে। আপনারা ভাববেন না আমরা ভুলে যাব। যে পুলিশ অফিসাররা এই ডাকাতদের সাহায্য করছে তাদের নাম লিখে রাখছি। যাকে যা ওষুধ দেওয়ার দেওয়া হবে।’
[আরও পড়ুন: ‘বিজেপি কর্মীদের চোখ রাঙালে চোখ উপড়ে নেওয়া হবে’, ফের উসকানিমূলক মন্তব্য সৌমিত্র খাঁ’র]
তিনি বলেন, ‘বাংলায় এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই রাজনীতি, হিংসা বন্ধ হবে না।’ তিনি বলেন, ‘সর্বত্র জনরোষ তৈরি হয়েছে। পবন জানার পরিবার বিজেপি করে বলে এই রকম নৃশংসভাবে খুন করা হয়েছে।’ এছাড়া এইদিন সায়ন্তন বসু ক্ষুব্ধ দলীয় কর্মীদের আর ছয় মাস ধৈর্য ধরে অপেক্ষা করতে পরামর্শ দিয়ে বলেন, কোনও উত্তেজনা তৈরি করা ঠিক হবে না। তবে দাঁতনে যদি আর একজন বিজেপি কর্মী কিংবা নেতার গায়ে হাত পড়ে তখন দলীয় কর্মীদের যা ইচ্ছা করার সবুজ সংকেত দিয়ে তিনি বলেন, প্রয়োজনে থানা জ্বালিয়ে দেবেন।
[আরও পড়ুন: অনুমতি ছাড়াই ক্যানসার রোগীর ছবি পোস্ট, প্রতিবাদ করে বিজেপি কর্মীদের হাতে ‘প্রহৃত’ যুবক]
সর্বশেষ খবর
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ