দিব্যেন্দু মজুমদার, হুগলি: ডাইনি অপবাদে দীর্ঘদিন ধরে ঘরছাড়া গৃহবধূ৷ এই অবস্থার জন্য তিনি তাঁর স্বামীকে দায়ী করেছেন৷ অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তিও দাবি করলেন ওই গৃহবধূ। সোমবার সকাল থেকেই গৃহবধূর এই অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হুগলির পোলবা থানার হারিটের সনকা গ্রাম।
২০১২ সালে দাদপুর থানার ষাটিথান গ্রাম পঞ্চায়েতের কামরাই গ্রামের মেঘনাদ টুডুর সঙ্গে তাঁর বিয়ে হয়। গৃহবধূর অভিযোগ, বিয়ের কিছুদিন পরেই তাঁর উপর অত্যাচার শুরু হয়। তাঁকে বাপের বাড়ি থেকে গাড়ি কেনার জন্য টাকা আনতে চাপ দেওয়া হত। টাকা আনতে অস্বীকার করলেই তাঁকে বেধড়ক মারধর করত স্বামী৷ মেয়ের এই অত্যাচার দেখতে না পেরে গৃহবধূর মা তিন ধাপে বেশ কয়েক হাজার টাকা দিয়েছিলেন জামাইকে। কিন্তু তারপরও গৃহবধূর উপর অত্যাচার থামেনি। ইতিমধ্যেই প্রথম স্ত্রী থাকাকালীন বছর দু’য়েক আগে কাজল টুডু নামে এক মহিলাকে বিয়ে করে গৃহবধূর স্বামী। সতীনকে নিয়ে ঘর সংসার করতে থাকেন নির্যাতিতা। কিন্তু অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। তাঁর অভিযোগ, ২০১৭-র জুলাইতে গ্রামের মধ্যেই সালিশি সভা বসিয়ে মাতব্বররা তাকে ডাইনি অপবাদ দেয়। এরপরই তাঁকে মারধর করে স্বামী বাড়ি থেকে বের করে দেয়। গৃহবধূর আরও অভিযোগ বিচারের জন্য তিনি দাদপুর থানায় ছুটে গিয়েছিলেন। কিন্তু সেখানে প্রথমে তার অভিযোগ নেওয়া হয়নি। পরে এলাকার কয়েকজনের হস্তক্ষেপে তিনি বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন৷ কিন্তু এরপরই পালটা তাঁর বিরুদ্ধে দাদপুর থানায় একটি মিথ্যে চুরির অভিযোগ দায়ের হয় বলে অভিযোগ।
রোড-রোলারে এল বর, অভিনব উপায় বিয়ে কৃষ্ণনগরের দম্পতির
এই অশান্তির জেরে বর্তমানে গৃহবধূ তাঁর মায়ের কাছেই থাকেন। সম্প্রতি গৃহবধূর স্বামী তার দ্বিতীয় স্ত্রী কাজলকেও ছয় মাসের সন্তানসম্ভবা অবস্থায় বের করে দেয়। দ্বিতীয় স্ত্রীর গর্ভে অন্য কারোর সন্তান রয়েছে এই অভিযোগে তাঁকে বের করে দেওয়া হয়। দ্বিতীয় স্ত্রীকে বের করে দেওয়ার পর নির্যাতিতার স্বামী ফের তৃতীয় বিয়ে করে। মহিলার অভিযোগ, একের পর এক বিয়ে করে মেয়েদের উপর অত্যাচার করার পর ফের তাঁকে বের করে দেওয়া এটাই এখন ওই ব্যক্তির একমাত্র কাজ। কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করে এবার রুখে দাঁড়িয়েছেন নির্যাতিতা। তাঁর দাবি অভিযুক্ত স্বামীকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে৷
সর্বশেষ খবর
-
‘আজ থেকে আর আসতে হবে না’, ভোর ৬টায় মেল পাঠিয়ে বহু কর্মী ছাঁটাই ওরাকলের
-
‘সকলের কাজ-ছাদ-ভাত আমার অঙ্গীকার’, প্রয়াত চন্দ্রনাথের মা হাসিরানির মনোনয়নে খোদ মুখ্যমন্ত্রী
-
ফের ভারতীয় নকশা চুরি! প্রাদার পর এবার অভিযুক্ত ‘রালফ লরেন’ ফ্যাশন ব্র্যান্ড
-
নেবে না ভারত, জেনেশুনেই ট্রফি দিতে আসেন নকভি! বিকল্প চেয়ে হরমনদের আবেদন খারিজ
-
সৌদি লিগের ভক্তদের নিষিদ্ধ করার ডাক রোনাল্ডোর, বিশ্ব রেকর্ড গড়েও কেন ক্ষুব্ধ আল নাসর তারকা?