Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Domkal

দাম্পত্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ! ডোমকলে ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ কাটল স্ত্রী

অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৪, ১৪:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৪, ১৪:৫৪

options
link
দাম্পত্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ! ডোমকলে ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ কাটল স্ত্রী zoom
প্রতীকী ছবি।
Advertisement

অতুলচন্দ্র নাগ, ডোমকল: দাম্পত্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ। আর তা নিয়ে সম্পর্কে শীতলতা। অশান্তি চরমে পৌঁছতে ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ কাটল স্ত্রী। মুর্শিদাবাদের ডোমকল থানার পেচেরপাড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অভিযুক্ত ওই মহিলার এটি দ্বিতীয় বিয়ে। দুই সন্তানের মা ওই মহিলা হাসানুর শেখের সঙ্গে সংসার করতে শুরু করে। পরিবার সূত্রে খবর, বিয়ের পর থেকে দুজনের অশান্তি লেগেই ছিল। সম্ভবত হাসানুর অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তার তীব্র বিরোধিতা করত ওই মহিলা। সে কারণে ক্রমশ দাম্পত্য সম্পর্ক উষ্ণতা হারায়। শনিবার রাতে অশান্তি আরও চরমে পৌঁছয়।

Advertisement

এরপর ঘুমিয়ে পড়েন হাসানুর। ঘুমোতে চলে যায় তার স্ত্রী-ও। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র হাতে হাসানুরের উপর চড়াও হয় মহিলা। হাসানুরের পুরুষাঙ্গ কেটে দেয় বলেই অভিযোগ। যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেন হাসানুর। চিৎকার চেঁচামেচিতে দৌড়ে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করেন। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ স্থানান্তরিত করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। উল্লেখ্য, সপ্তাহখানেক আগে হাওড়ায় প্রাক্তন প্রেমিকের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ ওঠে এক তরুণীর বিরুদ্ধে। যৌনতার অছিলায় নির্জন জায়গায় যুবককে ডেকে তাঁর গোপনাঙ্গে কোপ দেয় তরুণী। সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জেরে এমন নৃশংস হামলা বলেই জেরায় জানান ধৃত। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও চরম নৃশংসতার সাক্ষী ডোমকল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.