Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Woman allegedly killed a baby in Murshidabad

লোনের টাকা জোগাড়ে কানের দুল চুরির পর শিশুকন্যাকে খুন, প্রমাণ লোপাটে দেহ গঙ্গায় ফেলল মহিলা

এখনও পর্যন্ত গঙ্গায় তলিয়ে যাওয়া শিশুকন্যার দেহ উদ্ধার করা যায়নি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১০:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১০:২২

options
link
লোনের টাকা জোগাড়ে কানের দুল চুরির পর শিশুকন্যাকে খুন, প্রমাণ লোপাটে দেহ গঙ্গায় ফেলল মহিলা zoom

শাহজাদ হোসেন, ফরাক্কা: দুই বছর দুই মাসের শিশুকন্যার সোনার কানের দুল ও  রুপোর হার খুলে নিয়ে শ্বাসরোধ করে খুন। প্রমাণ লোপাটের জন্য গঙ্গায় ফেলে দেওয়া হল দেহ। গ্রেপ্তার নিহত শিশুর প্রতিবেশী এক মহিলা। চাঞ্চল্যকর ঘটনায় শোকের ছায়া নেমেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুরাতন শিকদারপুর গ্রামে। এখনও পর্যন্ত গঙ্গায় তলিয়ে যাওয়া শিশুকন্যার দেহ উদ্ধার করা যায়নি।

শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করছিল শিশুকন্যা সাহানা খাতুন। সে সময় প্রতিবেশী এক মহিলা নায়েমা খাতুন তাকে কোলে তুলে নিয়ে যায়। আদর করছে ভেবে পরিবারের সদস্যরা কিছু বলেননি। তবে কিছুক্ষণ পর থেকে উধাও হয়ে যায় শিশুকন্যা। তাকে দেখতে না পেয়ে হইচই শুরু হয়। খোঁজাখুঁজি করেও না পেয়ে ওই প্রতিবেশী মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতেই বেরিয়ে আসে আসল রহস্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিধানসভাকে এড়িয়ে বোসের পদক্ষেপ! রাজভবনেই শপথ ধূপগুড়ির নতুন বিধায়কের]

সে জানায়, স্রেফ লোনের টাকা শোধ করার জন্য শিশুকন্যার সোনার কানের দুল ও রুপোর হার খুলে নেয়। তারপর তাকে শ্বাসরোধ করে খুন করে। প্রমাণ লোপাটের জন্য নদীতে ফেলে দেওয়া হয় দেহ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি থেকে গয়নাগাটি উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। এদিকে ঘটনা জানাজানি হতেই শনিবার সকাল থেকে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

[আরও পড়ুন: এজলাসে বসেই ‘ভাইপো’ বাণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, পালটা ‘কলঙ্ক’ তোপ তৃণমূলের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.