স্টাফ রিপোর্টার: প্রেমিকের সঙ্গে বউমার ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলেছিলেন শাশুড়ি। তাই তাঁকে শ্বাসরোধ করে খুন করা হল। এমনই অভিযোগ উঠল গৃহবধূ ও তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শ্যামনগর ডানবার কটন মিল কুলি লাইন এলাকায়। মৃত মহিলার নাম মালতী সাউ (৫২)। প্রেমিক সুভাষ হেলাকে আটক করেছে পুলিশ। গৃহবধূ সুতপা সাউয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
[আচমকা বন্ধ হয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো]
অষ্টমীর রাতে সর্বত্রই ছিল উৎসবের মেজাজ। অভিযোগ, বাড়ি ছিলেন না সুতপার স্বামী। শাশুড়ি মালতী সাউও সে সময় আশপাশে একটু বেরিয়েছিলেন। সেই সুযোগে প্রেমিক সুভাষ হেলাকে বাড়িতে ডেকে পাঠায় সুতপা। সুভাষ বাড়িতে আসে। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিতভাবে শাশুড়ি বাড়ি ফিরে আসেন। সুভাষ এবং সুতপাকে তিনি ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। আর এই অপরাধেই মালতীদেবীকে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর তাঁর মৃতদেহ ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় ঘরের মধ্যেই। যাতে বিষয়টিকে আত্মহত্যা বলে চালানো যেতে পারে।
[বর্ধমানে ট্রেজারির ভল্ট থেকে চুরি গেল প্রায় ৫৫ লক্ষ টাকা]
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত গৃহবধূ। প্রেমিক সুভাষকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, স্বামীর অবর্তমানে সুতপার সঙ্গে প্রায়ই দেখা করতে আসত সুভাষ। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ওই মহিলাকে খুন করা হয়েছে বলে মনে করছে নোয়াপাড়া থানার পুলিশও। আপাতত মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
[আধার কার্ড না থাকায় পড়ুয়াকে বেদম প্রহার, গ্রেপ্তার শিক্ষক]
সর্বশেষ খবর
-
১২৬ দিন পরে অন্তেষ্ট্যি! কেন খামেনেইয়ের শেষকৃত্য এত দেরিতে? কোথায় ছিল দেহ?
-
দক্ষিণে দুর্যোগের কালো মেঘ, সুন্দরবনে জারি রেড অ্যালার্ট, মৎস্যজীবীদের সতর্কতায় পুলিশি মাইকিং
-
আনোয়ার আলি ইস্যুর ভাগ্য নির্ধারণ কবে? জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত
-
রামনবমীতে অশান্তি মামলায় তিনদিনেই জামিন অপরূপার কাউন্সিলর স্বামী সাকিরের
-
‘স্বাস্থ্যসাথী’ বাছাই করে পুজোর মধ্যেই আয়ুষ্মান, দ্রুত কাজ এগনোর নির্দেশ মুখ্যমন্ত্রীর