Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Murshidabad

প্রতি রাতে জোর করে শারীরিক সম্পর্ক! স্বামীর ‘বিকৃত যৌনতা’র প্রতিবাদে থানায় বাংলার বধূ

স্বামীর অত্যাচারে বাপের বাড়িতে চলে আসেন অষ্টাদশী বধূ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৫, ২৩:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৫, ২৩:৩৪

options
link
প্রতি রাতে জোর করে শারীরিক সম্পর্ক! স্বামীর ‘বিকৃত যৌনতা’র প্রতিবাদে থানায় বাংলার বধূ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর যৌনতা স্বাভাবিক বিষয়। কিন্তু মুর্শিদাবাদের অষ্টাদশী বধূর অভিযোগে তাজ্জব প্রায় সকলেই। বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতার অভিযোগ তুললেন তিনি। মুর্শিদাবাদের ভরতপুর থানায় অভিযোগও দায়ের করেন বধূ। যদিও তাঁর অভিযোগ মানতে নারাজ বধূর শ্বশুরবাড়ির লোকজন।

কৈশোরে প্রেমে পড়েন একে অপরের। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে। ১৮ মাসের একটি কন্যাসন্তানও রয়েছে দম্পতির। বধূর দাবি, আর অত্যাচার সহ্য করতে পারছেন না। তাঁর অভিযোগ, স্বামী সেভাবে রোজগার করেন। অভাবের সংসার রোজ হয়তো খাবার জোটে না। তবে যৌনতা বাধ্যতামূলক। শারীরিক সম্পর্কের জন্য নাকি প্রতি রাতেই জোর করা হত তাঁকে। মহিলার আরও অভিযোগ, অসুস্থতার মাঝে জোর করে যৌনতা মাতেন স্বামী।

Advertisement

বছরের পর বছর অত্যাচার সহ্য করেছেন তিনি। বাধ্য হয়ে মাসকয়েক আগে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন বধূ। এরপর তিনি পুলিশের দ্বারস্থ হন। ভরতপুর থানায় অভিযোগও দায়ের করেন। তবে অত্যাচারের কাহিনি জানাজানি হওয়ার পর থেকে ওই যুবকের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। বধূর অভিযোগ সত্যি কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.