সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: জঙ্গল থেকে উদ্ধার হল মা-মেয়ের মৃতদেহ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের ধরাঘোরী অঞ্চল্যের খাস জঙ্গলে৷ সাঁকরাইল থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ পারিবারিক বিবাদে আত্মহত্যা নাকি দু’জনের মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ৷
[মানিকচকে গৃহবধূর রহস্যমৃত্যু, পলাতক স্বামী]
মৃতেরা হল প্রমীলা মাহাতো এবং চঞ্চলা মাহাতো৷ ঝাড়গ্রামে ধরাঘোরী অঞ্চলে দীর্ঘদিনের বাস মা ও মেয়ের৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, মা ও মেয়ের সঙ্গে পরিবারের অন্যান্যদের প্রায়ই বিবাদ লেগেই থাকত৷ রবিবার রাতেও অশান্তি হয় তাঁদের৷ ঝগড়াঝাটির পর প্রায় ৩০ বছর বয়সি মেয়ে চঞ্চলাকে নিয়ে বাড়ি ছেড়ে বেড়িয়ে যান মা প্রমীলা৷ রাতে পরিবারের অন্যান্যরা তাঁদের খোঁজাখুঁজি করেন৷ তবে পাওয়া যায়নি দু’জনকে৷ এদিকে, ভোরের দিকে বৃদ্ধার বাড়ির কাছে খাস জঙ্গলের দিকে কাঠ কুড়োতে যাচ্ছিলেন স্থানীয়রা৷ আচমকাই তাঁরা দেখেন জঙ্গলে পড়ে রয়েছে মা ও মেয়ের দেহ৷ চিৎকার চেঁচামেচি শুরু করেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় সাঁকরাইল থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়৷
[পিকনিক স্পটে পুলিশকে মার মদ্যপদের, ধৃত ৬ যুবক]
স্থানীয়দের দাবি, পারিবারিক অশান্তিতে জেরবার প্রমীলা এবং চঞ্চলা৷ তার সঙ্গে ছিল আর্থিক সংকট৷ তাই হয়তো বিষ খেয়ে আত্মঘাতী মা ও মেয়ে৷ মা এবং মেয়ের পারিবারিক অশান্তির কারণ খতিয়ে দেখছে পুলিশ৷ ওই কারণের সন্ধানে ইতিমধ্যে মৃতদের পরিজন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা৷ যদিও মা ও মেয়ে আদৌ আত্মঘাতী হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ৷ আপাতত ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা
-
প্রত্যাবর্তনের রোনাল্ডোয় পাঁচতারা পর্তুগাল, উজবেকিস্তানকে গুঁড়িয়ে এল বিশ্বকাপের প্রথম জয়
-
মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে ‘না’! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের
-
টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাই কোর্টের, কবে শুরু কাজ?
-
থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ