সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: পানাগড়ে উদ্ধার এক মহিলার মৃতদেহ। বৃহস্পতিবার, পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের পাশে একটি বাড়ি থেকে উদ্ধার হয় মধ্যবয়সী মহিলার দেহটি। এরই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।
[বিধবা মহিলার নলিকাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য মেটিয়াবুরুজে]
পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম মালতি মোদি। পানাগড় বাজারে একটি ভাড়া বাড়িতে থাকেন বছর চল্লিশের ওই মহিলা। এদিন সকালে ঘরে মালতির নিথর দেহ দেখতে পায় পরিবারের লোকজন। তাঁর নাক থেকে রক্ত বের হচ্ছিল। তারপর পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থল খতিয়ে দেখে মহিলাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। ইতিমধ্যে জানা গিয়েছে, পরমেশ্বর রাম নামের এক ব্যক্তির সঙ্গে ‘লিভ ইন’ করতেন মৃতা। বছর ছয়েক আগে স্বামীর সংসার ছেড়ে ওই ব্যক্তির সঙ্গে পানাগড়ে আসেন মালতি। তারপর থেকেই ভাড়া বাড়িটিতে থাকতেন তাঁরা। পরমেশ্বর রামকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ।
আদৌ কি মহিলা আত্মহত্যা করেছেন? না তাঁকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
[প্রেমিকার বাড়িতে রহস্যমৃত্যু বিবাহিত যুবকের]
সর্বশেষ খবর
-
ফের বিধাননগর থানায় হাজিরা অরূপের, দ্রুতই হাইকোর্টে জমা মেসিকাণ্ডে তদন্তের রিপোর্ট
-
‘দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’, বারুইপুর কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রার
-
প্রয়াত মায়ের ছবি আগলে বিয়ের আচার-অনুষ্ঠান, মিস টু মিসেস হলেন জাহ্নবীর দিদি অংশুলা
-
‘আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি’, কান্নায় ভেঙে পড়েও স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিদায় রোনাল্ডোর
-
ফের বিপদে উত্তরবঙ্গ! ভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের আশঙ্কা, আর কী পূর্বাভাস?