সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুপাচারকে কেন্দ্র করে উত্তাল কাটোয়া৷ শনিবার সকালে কাটোয়া হাসপাতাল থেকে শিশু চুরি করতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে যায় মৌরি মণ্ডল নামে এক মহিলা৷
হাসপাতাল সূত্রে খবর, ২৮ নভেম্বর শিশুটির জন্ম হয়৷ তাকে নিয়ে হাসপাতালের প্রসূতি বিভাগেই ছিলেন শিশুটির মা টুসি হালদার৷ সঙ্গে ছিলেন তাঁর শাশুড়ি৷ শুক্রবার সকাল ন’টা নাগাদ টুসি বাথরুমে গেলে, বেডে একাই ছিল শিশুটি৷ এই সময়ই প্রসূতি বিভাগে প্রবেশ করে নবদ্বীপ থানার বাহিরচরার বাসিন্দা মৌরি মণ্ডল৷ শিশুটিকে একা পড়ে থাকতে দেখেই সে শিশুটিকে কোলে তুলে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে৷ আর ঠিক তখনই পাশের বেডে শুয়ে থাকা মর্জিনা বিবি ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন৷ তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকজন এবং স্বাস্থ্যকর্মীরা এসে মৌরিকে ধরে ফেলেন৷ তাঁকে হাসপাতালের চত্ত্বরে থাকা পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
অন্যদিকে, এই পরিস্থিতিকে কেন্দ্র করে যখন হাসপাতাল চত্ত্বর রীতিমতো উত্তাল, তখনই কিছু মানুষ লক্ষ্য করেন সবিতা মণ্ডল নামের এক মহিলা হাসপতাল থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন৷ এমন পরিস্থিতিতে সবিতা মণ্ডলকেও শিশু পাচারে জড়িত ভেবে গণপ্রহার দেওয়া হয়৷ কিন্তু জানতে পারা যায় তিনি এই কাজের সঙ্গে যুক্ত নন৷
এর পাশাপাশি, শিশুপাচারে যোগ থাকতে পারে বলে আর এক ডাক্তারের সন্ধান পেল সিবিআই৷ অভিযুক্ত চিকিৎসক কৈখালির বাসিন্দা বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
হোয়াটসঅ্যাপে বাংলাদেশে বেআইনি অস্ত্র কারবার! বনগাঁয় ধৃত ৪ জনকে জেরা করে বিস্ফোরক তথ্য
-
‘এখন মরতে ভয় পাই’, ২০ বছরের ছোট তরুণীর প্রেমে বুঁদ অনুরাগ কাশ্যপ, কে এই শুভ্রা?
-
মুখ্যমন্ত্রী বিজয়ের মায়ের নামে ‘অশালীন’ মন্তব্য, তামিলনাড়ুর বিজেপি সভাপতির বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
পরিবারের মত ছিল না? বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন রোনাল্ডোর মা
-
ধন্যি পশুপ্রেম! মেরু ভাল্লুকের ঘুম ভাঙানোর খেসারত, দিতে হল ৫ লক্ষ জরিমানা