বিক্রম রায়, কোচবিহার: কুপুত্র যদিবা হয়, কুমাতা কখনও নয়…. সকাল থেকে কিছু খায়নি ছেলে। তাই সন্ধ্যাবেলা খালি পেটে বাড়ি থেকে বের হতে বারণ করেছিলেন মা। সেই ‘অপরাধে’ মরতে হল এক মহিলাকে! মাকে গুলি করে খুন করল ছেলেই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের দিনহাটায়। অভিযুক্ত ছেলে পলাতক।
[বিজয়া সারতে এসে বিপাকে জামাই, বেধড়ক মারধর করলেন স্ত্রী ও শাশুড়ি]
কোচবিহারের দিনহাটার খারিজ বানিয়াদহ এলাকায় থাকেন বছর ষাটেকের বানুবালা সরকার। তাঁর দুই ছেলে। বড় ছেলে সাগর, মাছ ব্যবসায়ী। পরিবারের লোকেরা জানিয়েছেন, শুক্রবার, দশমীর দিন বাড়ি ফেরেনি সাগর। শনিবার সকালের মদ্যপ অবস্থায় বাড়িতে আসে সে। খাওয়াদাওয়া না করেই শুয়ে পড়েছিল। বিকেলে যখন ফের বাড়ি থেকে বের হচ্ছিল সাগর, তখন বাধা দেন বানুবালাদেবী। ছেলেকে কিছু খেয়ে যেতে অনুরোধ করেছিলেন তিনি। এই নিয়ে মা-ছেলের কথা কাটাকাটি হয়। তার জেরেই বানুবালা সরকারকে তাঁর ছেলে সাগর গুলি করে খুন করেছে বলে অভিযোগ। মৃতার ছোট পুত্রবধূ কোকিলা সরকার জানিয়েছেন, শাশুড়ির আর্ত চিৎকার শুনে ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। তড়িঘড়ি বানুবালাদেবীকে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। কিন্তু, শেষরক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিনহাটার খারিজ বানিয়াদহ এলাকায়। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সাগর সরকার। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
[ চিতায় তোলার আগেই শ্মশানে নড়ে উঠল দেহ, আলিপুরদুয়ারে চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
মসলিন সুতোর বুননে বিশেষ শাড়ি, অনন্য ডিজাইন, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ফুলিয়ার ২ শিল্পী
-
হরমুজ জট ছাড়াতে ইরানের সঙ্গে চুক্তির খুব কাছে ওমান, জলপথের মাইন সরাতে লাগবে একমাস
-
করসেটের সঙ্গে বেনারসি! আঁচল কোথায়? শচীনকন্যা সারার সাজে নেটপাড়ায় হইচই
-
চরে ধাক্কা লেগে হুড়মুড়িয়ে জল ট্রলারে! বরাত জোরে বেঁচে ফিরলেন ১৩ মৎস্যজীবী
-
রোনাল্ডোর বিয়ে ভেবে বাসরে হাজির হাজার হাজার ভক্ত, ভাইরাল ভিডিও দেখে কী বললেন সিআর৭?