অর্ক দে, বর্ধমান: নার্সিংহোমের মহিলা ল্যাব টেকনিশিয়ানের রহস্যমৃত্যু। শনিবার রাতে বর্ধমানে নিজের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, নার্সিংহোমের এক চিকিৎসক তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন। যা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবতী। আর তাই তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে পরিবারের সদস্যরা।
গত ৪ বছর ধরে বর্ধমানের বামচাঁদইপুরে নার্সিংহোমের ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিল বছর ২২-২৩-এর যুবতী। ওই পাড়াতেই একটি ঘরে থাকতেন। শনিবার রাতে ঘর থেকেই যুবতীর দেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু কী কারণে আত্মঘাতী হলেন যুবতী? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
[আরও পড়ুন: ভারত বিরোধিতায় বাড়ছে চাপ! মালদ্বীপের গুরুত্বপূর্ণ নির্বাচনে হেরে গেল মুইজ্জুর দল]
পরিবারের অভিযোগ, নার্সিংহোমে কর্মরত এক চিকিৎসক ওই যুবতীকে কুপ্রস্তাব দিয়েছিলেন। তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবতী। তাতেই আত্মঘাতী হয়েছেন তিনি। তবে এনিয়ে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
[আরও পড়ুন: রক্ত কম, মেরুদন্ডের নিচের হাড়ে চিড়! আজ এমআরআই মদন মিত্রের]
সর্বশেষ খবর
-
রাতভর দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ, ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আহত একাধিক
-
প্রায় ৬৯ হাজার কর্মসংস্থানের ‘দিশা’, ৩৩ শিল্প ইউনিটকে জমি দেবে রাজ্য
-
বেনিয়মই নিয়ম, শরিকি দ্বন্দ্বে হোটেল-রেস্তরাঁয় নানা ভাগ
-
১ কোটি পুরস্কার, প্রাক্তনদের মাসিক অনুদান! ক্রীড়ায় বাংলার উন্নতিতে বিরাট সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের