Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

গোল্লায় যাচ্ছে বাড়ির ছেলেরা, চোলাইয়ের ভাটি ভাঙলেন মহিলারা

অভিযোগ, স্থানীয় প্রশাসনকে জানালেও কোনও সাড়া মেলেনি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৬, ১১:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৬, ১১:৩১

options
link
গোল্লায় যাচ্ছে বাড়ির ছেলেরা, চোলাইয়ের ভাটি ভাঙলেন মহিলারা zoom

নিজস্ব সংবাদদাতা, লালবাগ: বারবার অনুরোধ করেও কাজ হয়নি৷ অবশেষে চোলাই মদের ভাটি ভেঙে গুঁড়িয়ে দিলেন আদিবাসী গ্রামের মহিলারা৷ বুধবার নবগ্রাম থানার শিবপুর গ্রাম পঞ্চায়েতের জামাইপাড়া, শ্বশুরপাড়া গ্রামের গজিয়ে ওঠা এইসব ভাটি ভেঙে নজির গড়লেন খয়রাগাছি গ্রামের আদিবাসী মহিলারা৷ পাশাপাশি অভিযোগ উঠেছে, এই মহিলাদের অভিযানে বারবার স্থানীয় প্রশাসনকে ডাকা হলেও তাদের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি৷ সন্ধের পর অবশ্য এলাকায় যান আধিকারিকরা৷

জামাইপাড়া আর শ্বশুরপাড়া৷ নবগ্রাম থানার এই দুটি পাড়ায় চোলাই মদের রমরমা৷ এই চোলাইয়ের কারবার করতে গিয়ে বেশ কয়েকবার উত্তেজনা ছড়িয়েছে এলাকায়৷ তারপরেও প্রশাসনকে শক্ত হতে দেখা যায়নি বলে অভিযোগ৷ এদিকে, এই দুই গ্রামের পাশেই খয়রাগাছির বাসিন্দাদের অভিযোগ, এলাকায় চোলাই মদের রমরমা৷ বাড়ির ছেলেগুলো গোল্লায় যাচ্ছে এই কারণে৷ খয়রাগাছির মহিলাদের অভিযোগ, ঘরের ছেলেগুলো দিনভর যা আয় করে দিনের শেষে মদের ঠেকে গিয়েই শেষ করে আসে৷ এ নিয়ে স্থানীয় প্রশাসন, গ্রাম পঞ্চায়েতের কাছে দরবার করে কোনও সুরাহা না পেয়ে শেষপর্যন্ত খয়রাগাছি গ্রামের কয়েকশো মহিলাদের ক্ষোভ আছড়ে পড়ে চোলাই তৈরির ওই গ্রাম দুটির উপর৷

Advertisement

ভেঙে চুরমার করা হয় চোলাইয়ের ভাটি৷ উদ্ধার করা হয় কয়েকশো লিটার চোলাই, চোলাই তৈরির কাঁচামাল এবং চোলাই তৈরির সরঞ্জাম৷ এদিকে, বিপুল পরিমাণ চোলাই রাজ্য অন্তঃশুল্ক দফতরের হাতে তুলে দেওয়ার জন্য বারবার ওই দফতরের কর্তাদের ডাকা হলেও তাঁরা এদিন সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় পৌঁছননি বলে ক্ষোভপ্রকাশ করেন লক্ষ্মী মাণ্ডি, দুর্গা মুর্মু, মায়া মাণ্ডিরা৷ তাঁদের অভিযোগ, ওই চোলাইয়ের কারখানা ভাঙার জন্য স্থানীয় পঞ্চায়েতকে জানিয়ে কোনও ফল না হওয়ায় শেষপর্যন্ত তাঁরা নিজেরা হাত লাগালেন৷ কিন্তু প্রশাসন এদিনও পাশে দাঁড়াল না৷

সন্ধ্যা নাগাদ অন্তঃশুল্ক দফতরের নবগ্রামের দায়িত্বপ্রাপ্ত অমিতকুমার দে উপস্থিত হয়ে উদ্ধার হওয়া চোলাই দখলে নেন৷ তিনি বলেন, আগামী দিনে এই এলাকায় অভিযান চলবে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.