সুব্রত বিশ্বাস: আরামবাগ থেকে বিষ্ণুপুর লাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন পূর্ব রেলের জিএম অমরপ্রকাশ দ্বিবেদী। ওই শাখায় ভবাদীঘি অঞ্চলে স্থানীয়দের প্রতিবাদে লাইন পাতার কাজ থমকে রয়েছে দীর্ঘদিন ধরে। সংশ্লিষ্ট এলাকায় লাইনের কাজের অগ্রগতি তিনি শুক্রবার ঘুরে দেখেন।
আরামবাগ-বিষ্ণুপুরের সংযোগকারী রুটটি মাঝে ভবাদিঘি আন্দোলনে ব্যাহত হয়েছিল গোঘাট থেকে ময়নাপুরের মধ্যের সংযোগকারী লাইনের কাজ। সেই কাজ এখন চলছে। গোঘাটের পর কামারপুকুরে স্টেশন বিল্ডিং তৈরির কাজ চলছে দ্রুততার সঙ্গে। হাওড়া থেকে গোঘাট ট্রেন চলছে বেশ কয়েক বছর ধরে। ওদিকে ময়নাপুর, গোকুলনগর, বিরসামুণ্ডা হল্ট ও বিষ্ণুপুরের মধ্যেও চলছে ট্রেন। তবে সারদিনে একটি মাত্র। সন্ধ্যের সময়ে ট্রেনটি যাতায়াত করে। এবার ওই শাখাতে দু’টি ট্রেন চলবে বলে জানা গিয়েছে।
কিছুদিন আগে ওই শাখার লাইনের সার্বিক অবস্থা খতিয়ে দেখেন হাওড়া ডিভিশনের ইঞ্জিনিয়াররা। তখন ডিভিশন জানিয়েছিল, সকালের দিকে আরও একটি ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেল। দক্ষিণ-পূর্ব রেলের আওতায় হলেও পূর্ব রেলের হাওড়া ডিভিশনের আওতাভুক্ত এই শাখা। ফলে হাওড়া থেকে বিষ্ণুপুরের মধ্যে সংযোগকারী রেলপথটি পর্যটনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে বলে মনে করছেন যাত্রীরা।
[আরও পড়ুন: মালদহ থেকে ফেরার পথে আবেগপ্রবণ মমতা, রামপুরহাটে দাঁড়িয়ে মামাবাড়ি যাওয়ার ইচ্ছাপ্রকাশ]
এদিন জিএম পুরো প্রকল্পটির রূপরেখা খতিয়ে দেখেন। থমকে থাকা কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। এরপরই আরামবাগের বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন আশায় বুক বাঁধতে শুরু করেছেন। কাজ শেষ হলে যোগাযোগ ব্যস্থার ব্যপক উন্নতি হবে বলে তাঁরা মনে করেছেন।
[আরও পড়ুন: কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু, চণ্ডীপুর নিয়ে উত্তেজনার মাঝে দিনভর গৃহবন্দি শুভেন্দু!]
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর