সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মর্মান্তিক! কাজ করার সময় হাইটেনশন তারে স্পর্শ লেগে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। রাস্তায় ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিকের। ঘটনাটি ঘটেছেদক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের নালুয়া গোড়েপাড়া এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তীব্র শোরগোল এলাকায়।
মৃত শ্রমিকের নাম প্রহ্লাদ হালদার। নালুয়া গোড়েপাড়া এলাকায় একটি গোডাউনের ঢালাইয়ে কাজ করছিলেন। কড়াইয়ে ঢালাইয়ের মশলা নিয়ে ভারায় উঠে যোগান দিচ্ছিলেন। যেখানে কাজ চলছিল, সেখানে শ্রমিকদের মাথার উপর হাইটেশন তার ছিল। যোগান দেওয়ার সময় কোনও ভাবে ওই হাইটেনশন তারে শ্রমিকের শরীর লেগে যায়। সঙ্গে সঙ্গে উপর থেকে নিচে ছিটকে পড়েন প্রহ্লাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে, যেখানে হাইটেনশন তার রয়েছে, তার ঠিক তলায় মালিক ঢালাইয়ের কাজের অনুমতি পেলেন কী করে? কারও নজরে বিষয়টি আসেনি কেন? মালিকের পরিবারের দাবি, হাইটেনশন তারটি দীর্ঘদিন ঝুলেই ছিল। বিদ্যুৎদপ্তরে তারা বারবার জানিয়েছিলেন তবে কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। তারপর কাজ শুরু হয়। কিন্তু বিপজ্জনকভাবে তারটি ঝুলে রয়েছে, তা জানার পরও কেন ঝুঁকি নিয়ে কাজ করা হচ্ছিল উঠছে সেই প্রশ্নও। ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।
সর্বশেষ খবর
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা
-
৯ বছরের একত্রবাস, অবশেষে জর্জিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রোনাল্ডো