সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় পেরিয়েছে নিজের গতিতে। কিন্তু অশান্তি বিশ্বভারতীর (Visva-Bharati University) পিছু ছাড়েনি। বারবার পড়ুয়া-উপাচার্য সংঘর্ষে উত্তাল হয়েছে শান্তিনিকেতন। এবার এক অধ্যাপককে বরখাস্ত-সহ একাধিক ইস্যুতে উপাচার্যের বিরুদ্ধে রাষ্ট্রপতির দ্বারস্থ দেশ-বিদেশের শিক্ষাবিদেরা। সেই তালিকায় রয়েছেন মার্কিন ভাষা বিজ্ঞানী নোয়াম চমস্কি। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও চিঠিতে উপাচার্যের নাম উল্লেখ করা হয়নি।
বারবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরোধিতায় সুর চড়িয়েছেন পড়ুয়ারা। বারবার অকারণে পড়ুয়াদের সাসপেন্ডের অভিযোগ উঠেছে। এমনকী অধ্যাপকরা প্রতিবাদ করলে তাঁদেরও সাসপেশনের মুখে পড়তে হয়েছে বলেও শোনা গিয়েছে। সম্প্রতি অর্থনীতির অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে বরখাস্ত করা হয়েছে। মূলত তার পরিপ্রেক্ষিতেই এই চিঠি বলে মনে করা হচ্ছে। তবে রয়েছে আরও একাধিক ইস্যু। চিঠিতে রয়েছে নোয়াম চমস্কি-সহ নাম রয়েছে অমর্ত্য সেন কন্যা অন্তরা দেবসেনের নাম। অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আরজি জানানো হয়েছে সেখানে। তবে এ বিষয়ে এখনও বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
[আরও পড়ুন: ‘বিবেকানন্দের নবরূপ আজকের নরেন্দ্র মোদি’, বিতর্কিত মন্তব্য সৌমিত্র খাঁ’র, জবাব তৃণমূলের]
প্রসঙ্গত, একাধিকবার পড়ুয়াদের আন্দোলনে প্রত্যক্ষভাবে যোগ দিতে দেখা গিয়েছিল অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে। সে কারণে একাধিকবার তাঁকে শোকজ করা হয়। বারবার সাসপেশনের মুখে পড়তে হয় তাঁকে। সেই সময় সুদীপ্ত ভট্টাচার্য জানিয়েছিলেন, “এটা প্রতিহিংসাপরায়ণ একটি পদক্ষেপ। উনি (ভিসি বিদ্যুৎ চক্রবর্তী) যাঁকে পছন্দ নয়, তাঁর বিরুদ্ধেই এমন পদক্ষেপ নিচ্ছেন। তবে যে অভিযোগটা উঠছে, আমি একা ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছিলাম, তা ঠিক নয়। পরবর্তীতে বরখাস্ত করা হয় তাঁকে।”
[আরও পড়ুন: ‘শ্রমিকদের বেতন নগদে দিতে হয়’, কোটি কোটি টাকা উদ্ধারে সাফাই TMC বিধায়কের]
সর্বশেষ খবর
-
‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’, ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের বড় সতর্কতা
-
শ্রীলঙ্কায় জেতা ম্যাচ হাতছাড়া! তড়িঘড়ি ভারতীয় পেসারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছে বোর্ড, কেন?
-
প্রেসিডেন্সি জেলে আফতাব আনসারির সেলে উদ্ধার আইফোন, কার সঙ্গে যোগাযোগের চেষ্টা জঙ্গির?
-
কাশ্মীরি-বিহারি দ্বন্দ্ব বাঁধিয়ে বিতর্কে সময় রায়না! ওরির হুঁশিয়ারি, ‘এবার জেলে ঢুকলে আর বেরবি না’