সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিজের উপর বাইক রেখে গঙ্গায় (Ganga) মরণঝাঁপ যুবকের। সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালি ব্রিজে (Bally Bridge)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গায় নিখোঁজ যুবকের নাম অজিত সাউ। বাড়ি আমহার্স্ট স্ট্রিট এলাকায়। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
স্থানীয়দের তরফে জানা যাচ্ছে, সকালে প্রতিদিনই প্রাতঃভ্রমণকারীদের ভিড় থাকে বালি ব্রিজের উপর। ওই যুবককে বাইকের উপর বসে থাকতে দেখে সন্দেহ হয়নি কারও। বেশ কিছুক্ষণ ব্রিজের উপর বসে থাকার পর কাউকে কিছু বুঝতে না দিয়েই হঠাৎ গঙ্গায় ঝাঁপ দেন যুবক। ঘটনার পর রীতিমতো শোরগোল শুরু হয় এলাকায়। স্থানীয়রাই খবর দেন পুলিশে। বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, অজিত সাউ নামে ওই যুবকের বাড়ি আমহার্স্ট স্ট্রিট এলাকায়। বন্ধু রতন জয়সওয়ালের বাইক নিয়ে এসেছিল সে। ইতিমধ্যেই যুবকের খোঁজে গঙ্গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি মৃতের বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করেছে পুলিশ।
[আরও পড়ুন: সাতসকালে ডানকুনিতে ওষুধের গোডাউনে বিধ্বংসী আগুন, ধোঁয়ায় ঢাকল এলাকা]
বেশ কয়েকজন প্রাতঃভ্রমণকারির দাবি, রীতিমতো মনমরা হয়ে ব্রিজের উপর বসে ছিলেন ওই যুবক। বসে সে যে এভাবে জলে ঝাঁপ দেবে এমনটা কেউ ভাবতেও পারেনি। পুলিশের প্রাথমিক ধারনা মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার পথে হেঁটেছেন ওই যুবক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণেশ্বর ও বালি থানার পুলিশ।
[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]
সর্বশেষ খবর
-
নেতাজির নামে ‘কুকথা’য় অনন্তের বিরুদ্ধে পুলিশের মামলা রুজু! শিক্ষক-সহ ৫ অনুগামী গ্রেপ্তার কোচবিহারে
-
‘নেতাজিকে দেবজ্ঞানে পুজো করি’, দেশনায়কের অপমানে ক্ষমা চেয়েও তোপের মুখে অনন্ত মহারাজ
-
‘ফেসবুকটাকে আমি নর্দমা ভাবি, কাউকে ছোট করে…’, ‘দিদি নং ওয়ান’ স্বস্তিকার নিশানায় কে?
-
হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন
-
এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটে বাদ বিশ্বকাপ জয়ের কারিগর