স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। সেজন্য স্বামী-স্ত্রীর মধ্যে চলছিল তুমুল অশান্তি। সেই অশান্তির জেরেই স্ত্রীকে গলা টিপে খুন করল স্বামী। এরপরই থানায় গিয়ে ওই যুবক আত্মসমর্পণ করে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের (Basirhat) হাড়োয়া এলাকায়। মৃতার নাম রুবিয়া সুলতানা।
পুলিসজ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে রুবিয়া সুলতানার সঙ্গে সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলের বরজ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা রায়হান মোল্লার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই ওই বধূর উপর শ্বশুরবাড়িতে অত্যাচার চলত বলে অভিযোগ। স্বামী, ননদ, শাশুড়ি রুবিয়াকে মারধর করত বলে অভিযোগ। শুধু তাই নয়, রায়হান পরকীয়ার সম্পর্কেও জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই কথা স্ত্রী জানতে পেরে গিয়েছিলেন। সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও শুরু হয়ে যায়।
আরও পড়ুন:
সোমবার রাতে ওই বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। এরপরই স্ত্রীকে গলা টিপে ‘খুন’ করে অভিযুক্ত। শুধু তাই নয়, মৃতার বাপেরবাড়িতে মৃত্যুর খবর জানানো হয়। ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ছুটে যায় সেখানে। এদিকে স্ত্রীকে খুন করে সোজা হাড়োয়া থানায় যায় অভিযুক্ত রায়হান মোল্লা। পুলিশকে জানানো হয়, স্ত্রীকে খুন করে আত্মসপর্মণ করতে থানায় এসেছে। প্রথমে হতবাক হয়েছিলেন পুলিশ কর্মীরা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িয়ে আছে? সেই বিষয় তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দপ্তর-তহবিল নিয়ে ‘কালীঘাট তৃণমূলে’র উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা, বিচারককে ‘কুকথা’ মমতার আইনজীবীদের
-
ত্রিকোণ প্রেমের জেরে খুন হাওড়ার নাবালিকা, সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের
-
রথযাত্রায় কলকাতায় কাজল, বৃষ্টিস্নাত শহরে কেন বঙ্গতনয়ার ‘ঝলমলে’ আবির্ভাব?
-
১৫০ কোটির সম্পত্তি নিয়ে বিবাদ, গাজিয়াবাদে বাবাকে গুলিতে ঝাঁজরা করল মদ্যপ ছেলে!
-
শ্রেয়স-বিরাটের অর্ধশতরানেও হল না বড় স্কোর, ২৩৩ রানেই গুটিয়ে গেল ভারত