সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরে থেকে বাংলায় কোনও মহিলা গেলে, ১৫ দিনের মধ্যেই ধর্ষিতা হবেন। এমনটাই পরিস্থিতি। সংবাদসংস্থা এনএআই-এর সামনে বিস্ফোরক বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।
[ শ্বেতা কি জানত বাবাকে খুন করতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়েছে মা? ]
সদ্য বসিরহাটে অশান্তির ঘটনা নিয়ে রাজ্য সরকারকে একাধিকবার সমালোচনায় বিঁধেছে বিজেপি নেতৃত্ব। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি। তারপরই বাংলার অবস্থাটা কী তা বোঝাতেই এই বিস্ফোরক কথা রূপার। এদিন বাংলা ও তৃণমূল সম্পর্কে প্রশ্ন করা হলে দৃশ্যতই উত্তেজিত দেখায় তাঁকে। বিস্ফারিত নেত্র রূপা জানিয়ে দেন, যাঁরা বাইরে থেকে তৃণমূলকে সমর্থন করেন, বা তৃণমূলের নেতাদের সঙ্গে ওঠাবসা করেন তাঁদের উদ্দেশ্যে তাঁর একটাই কথা বলার আছে। কটাক্ষের হাসি মুখে টেনে তিনি বলেন, দেশের প্রত্যেকটি নেতার কাছে আবেদন, নিজেদের ঘরের মেয়ে-বউকে তাঁরা যেন বাংলায় অবশ্যই পাঠান। সরকারি আনুকূল্য না নিয়ে যদি ওই মহিলারা থাকেন এবং ১৫ দিনের মধ্যে ধর্ষিতা না হন, তবে তিনি বাকি কথা বলবেন। তাঁর এই কথার মধ্যেই বাংলার আইনশৃঙ্খলার অবনতি ও নারীসুরক্ষা কোন তলানিতে এসে ঠেকেছে তা বুঝিয়ে দেন রূপা।
[ রামমন্দির তৈরি করতে না দিলে হজযাত্রা আটকানোর হুমকি বিজেপি বিধায়কের ]
রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে একাধিকবার প্ররোচনার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বসিরহাট দাঙ্গার পিছনে বিজেপির উসকানি আছে বলেই মত রাজনৈতিক নেতৃত্বের। বসিরহাটের নামে কখনও গুজরাট দাঙ্গার ছবি কখনও বা ভোজপুরি সিনেমার দৃশ্য পোস্ট করে প্ররোচনা দেওয়ায় নাম জড়িয়েছে বিজেপি নেতা-নেত্রীদের। এমন কুরুচিকর মন্তব্য করে বাঙালি হয়ে কোথাও বাংলার মাথা দেশবাসীর কাছে হেঁট করে দিলেন না তো রূপা, উঠছে এমনই প্রশ্ন।
#WATCH TMC supporters from outside WB should send their women thr,challenge they will be raped within 15 days: BJP MP Rupa Ganguly (13.7.17) pic.twitter.com/SOWs1xBO46
— ANI (@ANI_news) July 14, 2017
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত