রঞ্জন মহাপাত্র: মাছ ধরার নামে মাত্র ৯ বছরের এক বালিকাকে যৌন হেনস্থা। এমনই অভিযোগ উঠল পড়শি দাদার বিরুদ্ধে। কিশোরী জানিয়েছে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই প্রতিবেশী তাকে পাশের এক পরিত্যক্ত ফিশারিতে নিয়ে যায়। সেখানেই সকলের চোখের আড়ালে এক ঝুপড়ির মধ্যে কিশোরীর ওপর জোর করে যৌন নির্যাতন চালায়। এই ঘটনার পর ওই কিশোরী কিন্তু চুপ থাকেনি, সে বাড়ি ফিরে তার মাকে বিস্তারিতভাবে সব ঘটনা খুলে বলে।
[এখনও ভৈরবীর জলে ১৫ জন, নদীপারে উৎকণ্ঠায় নিখোঁজদের পরিজনরা]
এরপর মারিশদা থানার পুলিশ ওই বালিকাকে যৌন হেনস্তার অভিযোগে ২৬ বছর বয়সী দেবব্রত জানাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত সম্পর্কে নির্যাতিতার প্রতিবেশী দাদা। রবিবার দুপুরে কিশোরীর মা বাড়িতে ছিলেন না। সেই ফাঁকে অভিযুক্ত দেবব্রত মাছ ধরতে যাওয়ার নাম করে স্থানীয় একটি পরিত্যক্ত ফিশারিতে নিয়ে যায় ওই কিশোরীকে। সেখানেই একটি ঝুপড়ির মধ্যে কিশোরীর ওপর জোর করে যৌন নির্যাতন চালায় অভিযুক্ত। সেখান থেকে ফিরে ঘটনা বাড়িতে জানায় নির্যাতিতা। তারপর সোমবার কিশোরীর মা মারিশদা থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ অভিযোগের ভিত্তিতে এদিন দুপুরে অভিযুক্তকে পাকড়াও করে। কাঁথি মহকুমা হাসপাতালে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়। অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইনে মামলা শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস। এদিন অভিযুক্ত যুবককে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হবে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রতিবেশী ওই যুবকের কাণ্ডে হতবাক নির্যাতিতার পরিবার। বাড়িতে কেউ না থাকার সুযোগ তার এমন আচরণ কেউ মানতে পারছে না। ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মেয়েটির পরিবার। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোণায় এক নাবিলকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। অভিযুক্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
[হাসপাতালের রোগীদের যাতায়াত আরও সহজ, চালু হল ইকো অ্যাম্বুল্যান্স]
সর্বশেষ খবর
-
শ্যামাপ্রসাদের আত্মত্যাগ স্মরণ মোদি-শুভেন্দুর, ইকো পার্কে দিলীপ, মুরলীধর সেন লেনে শ্রদ্ধা শমীকের
-
বিক্ষোভকারীদের উপর ফের গুলিবৃষ্টি, পাক সেনার বর্বরতায় লাশ গুনছে অধিকৃত কাশ্মীর
-
কেন ভিনির বদলে পেনাল্টি নিলেন ব্রুনো? সমালোচনার মাঝে মুখ খুললেন ব্রাজিল কোচ
-
১২৫ ফুট মূর্তির শিলান্যাস-সহ একাধিক কর্মসূচি, শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তী পালনে শহরে শাহ
-
‘শুধু আমেরিকা কেন, ভারতও আমাদের ভালো বন্ধু’, ভ্যান্সের দাবি উড়িয়ে বার্তা নেতানিয়াহুর