Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Bagda

বাড়ি ফিরতে নারাজ, স্ত্রীকে ফেরাতে শ্বশুরবাড়িতে সিঁদ কেটে ঢুকল জামাই! তার পর…

বাগদা থানায় স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১৪:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১৪:৪৫

options
link
বাড়ি ফিরতে নারাজ, স্ত্রীকে ফেরাতে শ্বশুরবাড়িতে সিঁদ কেটে ঢুকল জামাই! তার পর… zoom
প্রতীকী ছবি

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: নিত্য অশান্তি। স্বামীর ‘অত্যাচার’ সহ্য করতে না পেরে বাপেরবাড়ি ফিরে এসেছিলেন। স্বামী অবশ্য অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন বার বার। তবে স্বামীর ঘর করতে আর রাজি হননি তরুণী। সিঁদ কেটে রান্নাঘরে ঢুকল যুবক। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। বাগদা থানায় ওই যুবক এবং তার পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে এখন পলাতক সকলেই।

গোপালনগর থানা এলাকার অম্বরপুরের বাসিন্দা গৌতম বিশ্বাস। বাগদা থানার কাশীপুর মধ্যপাড়ার বাসিন্দা পায়েল বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় তাঁর। অভিযোগ, বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দিত গৌতম। প্রায়ই পায়েলকে সে বেধড়ক মারধর করত বলেই অভিযোগ। নির্যাতন সহ্য করতে পারেননি তিনি। মাসদুয়েক আগেই বাপেরবাড়িতে চলে আসেন পায়েল। গৌতমের দাবি, তার পর থেকেই ভুল বুঝতে পারে। একাধিকবার বাড়িতে ফেরার জন্য ফোনে আনুরোধ জানিয়েছিল স্বামী। কিন্তু পায়েল আর শ্বশুরবাড়িতে ফিরতে চাননি। অস্বীকার করেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মনুয়া কাণ্ডের ছায়া অশোকনগরে, প্রেমিকের সঙ্গে ফন্দি এঁটে স্বামীকে ‘খুন’ যুবতীর!]

গত ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার মধ্যরাতে বাধ্য হয়ে পায়েলের বাপের বাড়িতে ঢোকার পরিকল্পনা করে গৌতম। অভিযোগ, রান্নাঘরের পিছন দিয়ে সিঁদ কেটে ঘরে ঢোকে জামাই গৌতম। এদিকে, ঘুমঘোরে রাতে জল খেতে উঠে স্বামীকে দেখেই চমকে যান পায়েল। ভয়ে ঠাকুমার দিকে সরতে যান। অভিযোগ, ছুরি হাতে পায়েলের উপর চড়াও হয় স্বামী গৌতম। একাধিকবার কোপ দিতে থাকে সে। পায়েল হাত দিয়ে ঠেকাতে যান। তাঁর হাত, পা-সহ একাধিক জায়গায় কোপ দিতে থাকে। পায়েলের চিৎকারে ঘুম ভেঙে যান পরিবারের অন্যান্যদের।

পরিস্থিতি বেগতিক বুঝে বাইক ফেলে চম্পট দেয় স্বামী গৌতম। গুরুতর আহত অবস্থায় পায়েলকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারিরীক অবস্থায় স্থিতিশীল। গত বুধবার পায়েল গৌতম-সহ তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিশ।

[আরও পড়ুন: সিগারেট খেয়েও নন-স্মোকারদের মতোই বাঁচতে পারবেন! কী বলছে সাম্প্রতিক সমীক্ষা?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.