শাহজাদ হোসেন, ফরাক্কা: বাইকে চড়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে অঘটন। লরির ধাক্কায় মৃত্যু হল এক বিএড ছাত্রের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে সামশেরগঞ্জের ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম মহম্মদ কাইফ (২১)। মৃত ছাত্র সুতির ঔরঙ্গাবাদ নেতাজি বিএড কলেজের ছাত্র ছিল। বাড়ি ফরাক্কার অর্জুনপুর গ্রামপঞ্চায়েতের খোদাবন্দপুর। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
[আরও পড়ুন: দুর্ঘটনা নাকি খুন? সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে স্কুলছাত্রের রহস্যমৃত্যুতে বর্ধমানে চাঞ্চল্য]
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় তাঁর দেহ। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।
[আরও পড়ুন: ‘আমাকে পাপোশের মতো ব্যবহার করেছে সবাই’, সম্পর্ক নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা চোপড়া!]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন