স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: অনুমতি না নিয়ে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে গ্রেফতার হল এক যুবক৷ ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়িতে৷
অভিযোগ, বৃহস্পতিবার শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িগামী পদাতিক এক্সপ্রেসে চড়েন দাদা, বউদির সঙ্গে এক যুবতী৷ তাঁদের সঙ্গে একই কামরায় ওঠে কোচবিহারের বাসিন্দা নিরঞ্জন দাস নামে এক যুবক৷ ট্রেন চালু হওয়ার কিছুক্ষণ পর থেকেই নিরঞ্জন মোবাইলে ওই যুবতী ও তাঁর বউদির ছবি তুলতে শুরু করে৷ এতে আপত্তি জানালেও সে শোনে না বলে অভিযোগ৷
[বাংলাদেশের র্যাব চেকপোস্টে জঙ্গি হানা, নিহত ১]
এরপর ওই যুবতীর দাদা নিরঞ্জনের মোবাইলটি কেড়ে নেন৷ তিনি দেখেন তাঁর স্ত্রী ও বোনের ছবি নিরঞ্জন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুদের পাঠাচ্ছে এবং সেখান থেকে নানা অশ্লীল মন্তব্য আসছে৷ এরপর ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে থামলেই এ বিষয়ে জিআরপি থানায় অভিযোগ জানানো হয়৷ শুক্রবার রেলপুলিশ নিরঞ্জনকে গ্রেফতার করে৷ তাকে আদালতে পেশ করা হলে বিচারক তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দেয়৷
[নিরাপত্তার গাফিলতিতে বিপাকে ২৯ লক্ষ ডেবিট কার্ডের মালিক]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা