অর্ণব দাস, বারাকপুর: পানিহাটি উৎসবে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের যুব নেতা। ঘোলা থানার নাটাগড় এলাকা থেকে গ্রেপ্তার অভিযুক্ত দীপ মজুমদার। সূত্রের খবর, পুলিশি জেরায় শ্লীলতাহানির কথা স্বীকার করেছে অভিযুক্ত। দীপ পানিহাটি পুরসভার কাউন্সিলর স্বপন কুণ্ডুর ‘ঘনিষ্ঠ’ বলেই খবর। যদিও তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তারি নিয়ে মুখ খোলেননি।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর পানিহাটি উৎসবে গায়ে উর্দি পরেই ডিউটিতে গিয়েছিলেন ওই মহিলা পুলিশকর্মী। অভিযোগ, আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ অজ্ঞাত পরিচয় একদল মদ্যপ যুবক তাঁর শ্লীলতাহানি করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মীরা গিয়ে মহিলা পুলিশকর্মীকে উদ্ধার করেন। এর পরই খড়দহ থানায় লিখিত অভিযোগ জানানো হয়।
[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এ খুলল কপাল, এবার ববি দেওলের ‘আব্রার’কে নিয়ে নতুন ছবি সন্দীপ রেড্ডি ভাঙ্গার!]
কিন্তু ঘটনার পর ছয় দিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভপ্রকাশ করে শুক্রবারই সোশাল মিডিয়ায় সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার পরই কার্যত নড়েচড়ে বসে পুলিশ। এই ঘটনায় দীপ মজুমদার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃত তৃণমূল যুব নেতা। অভিযুক্ত যুবক পানিহাটি পুরসভার কাউন্সিলর স্বপন মজুমদারের ‘ঘনিষ্ঠ’ বলেই খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল যুব নেতা শ্লীলতাহানির কথা স্বীকার করেছে।
[আরও পড়ুন: হানিমুনে গিয়ে সেলফি তোলাই কাল! বিয়ের ২০ দিনের মাথায় মৃত্যু নববধূর]
সর্বশেষ খবর
-
ছাব্বিশে ফিরল ʼ১৪-র স্মৃতি, ৭ গোল দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির
-
সই জাল কাণ্ডে কুণাল-অভিষেককে মুখোমুখি জেরা, বয়ানে অসংগতি সাংসদের! ফের তলবের ভাবনা সিআইডির
-
লেবানন নিয়ে ইজরায়েল-ইরানের মধ্যে মধ্যস্থতা, ‘আমরা শান্তির দোরগোড়ায়’, বার্তা ট্রাম্পের
-
ক্রিকেট মাঠে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্মৃতি-দীপ্তিদের
-
হাতের সঙ্গে জুড়ছে মমতার তৃণমূল? জল্পনার মাঝেই ২১ জুলাই ‘শহিদ তর্পণে’ রাহুলকে আনার প্রস্তুতি প্রদেশ কংগ্রেসের