Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
Youth detained for allegedly poses as woman with his boyfriend

পুরুষ ‘প্রেমিকা’র প্রতারণা ফাঁস, প্রেমের সপ্তাহে মন ভেঙে চুরমার যুবকের

প্রতারিত যুবক দাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১৫:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১৫:৩৮

options
link
পুরুষ ‘প্রেমিকা’র প্রতারণা ফাঁস, প্রেমের সপ্তাহে মন ভেঙে চুরমার যুবকের zoom
ছবি: প্রতীকী

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: ফেব্রুয়ারি মানেই প্রেমের মরশুম। মনের মানুষকে কাছে পাওয়ার সপ্তাহ। রোজ ডে, চকোলেট ডে, প্রমিস ডে’র পর ভ্যালেন্টাইন্স ডে’র অপেক্ষায় যুগলেরা। তারই মাঝে সামনে এল বিশ্বাসভঙ্গের কাহিনি। দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা প্রেমিকা ভেবে যাঁর সঙ্গে কথা বলেছেন, সেই নাকি যুবক! তাকে বিশ্বাস করে ৯০ হাজার টাকা খুইয়েছেন তিনি। দাসপুরের গোপালপুরের বাসিন্দা বিশ্বজিৎ প্রামাণিক নামে ওই যুবক পুলিশে অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তার প্রেমিকা সেজে থাকা যুবক।

ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একদিন একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। বিশ্বজিৎ প্রামাণিকের দাবি, সুস্মিতা সুস্মিতা নামে একটি প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্টটি আসে। একটু প্রোফাইলটি ঘেঁটে দেখেন তিনি। আর তারপর বন্ধুত্বের অনুরোধে সাড়া দেন। সোশ্যাল মিডিয়ার বন্ধুর সঙ্গে সম্পর্ক ক্রমশ গাঢ় হতে থাকে বিশ্বজিতের। দিনের বেশিরভাগ সময়ই সুস্মিতার সঙ্গে চ্যাটিংয়ে ব্যস্ত থাকতেন তিনি। ফোনেও কথা হত তাঁর। সুস্মিতার মিষ্টি কণ্ঠের কতবার প্রশংসাও করেছেন বিশ্বজিৎ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কাঁদতে কাঁদতে অভিষেকের মঞ্চে BSF-এর গুলিতে নিহত যুবকের পরিবার, মায়ের চোখ মুছিয়ে দিলেন নেতা]

বিশ্বজিৎ জানান, সুস্মিতা নিজেকে মধ্যবিত্ত পরিবারের সন্তান বলেই দাবি করত। কথাবার্তার ফাঁকে সুস্মিতা জানিয়েছিল তার এক দাদাও রয়েছে। শঙ্খ মণ্ডল নামে ওই যুবক বিউটি পার্লারে কাজ করতেন। সুস্মিতার হৃদযন্ত্রের চিকিৎসা চলছে বলেও বিশ্বজিৎকে জানায়। অভিযোগ, চিকিৎসার প্রয়োজনে দফায় দফায় সুস্মিতা বিশ্বজিতের কাছে থেকে ৯০ হাজার টাকা নেয়। তবে এত টাকা নিলেও মুখোমুখি সাক্ষাতে কখনই রাজি হননি সুস্মিতা। তাতেই সন্দেহ দানা বাঁধে।

সুস্মিতার সঙ্গে সম্পর্ক রাখা ঠিক হচ্ছে কিনা, তা পরখ করে দেখতে ফন্দি আঁটে বিশ্বজিৎ। সুস্মিতার দাদাকে ক্ষীরপাইতে ডেকে পাঠান বিশ্বজিৎ। শঙ্খ চলেও আসেন। তার বয়ানে মেলে হাজারও অসংগতি। এরপর শঙ্খকে প্রায় জোর করে দাসপুরে নিয়ে যান বিশ্বজিৎ। প্রথমে কিছু না বললেও। টানা জেরায় নিজের কুকীর্তি স্বীকার করে নেয় শঙ্খ। সুস্মিতা সুস্মিতা নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করে দিনের পর দিন সে যে আদতে বিশ্বজিৎকে ঠকিয়েছে, তা স্বীকার করে নেয়। বিশ্বজিতের অভিযোগের ভিত্তিতে দাসপুর থানার পুলিশ তাকে আটক করেছে।

[আরও পড়ুন: ব্যাংকের লকারে থাকা লক্ষ লক্ষ টাকা খেয়ে গেল উইপোকা! মাথায় হাত গ্রাহকদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.