শংকরকুমার রায়, রায়গঞ্জ: পা হড়কে ফুটন্ত গরম জলভরা হাঁড়িতে পড়ে মুখ, মাথা ঝলসে প্রাণ গেল এক যুবকের। শনিবার দুপুরে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষপর্যন্ত মৃত্যু হয় তাঁর। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ইটাহারের সলিয়াপাড়ার বাড়িতে শুক্রবার সন্ধেয়।
পরিবার সূত্রে খবর, মৃতের নাম বিজয় হাঁসদা (২৯)। স্ত্রী-সহ তিন শিশু সন্তান রয়েছে। বিজয়ের নিজের বাড়িতে জামাকাপড় কাচার জন্য টিউবওয়েল পাড়ে রাখা ছিল বড় হাঁড়ি ভর্তি ফুটন্ত জল। সেই সরু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তে পা পিছলে হুড়মুড় করে গরম জলের হাঁড়িতে মুখ থুবড়ে পড়ে যান ওই যুবক। গরম জলে পুড়ে ঝলসে যায় মুখমণ্ডল-সহ শরীরের উপরের অংশ।
[আরও পড়ুন: তৃণমূল-সহ ইন্ডিয়া জোটের আপত্তি, স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিতে গৃহীত হল না দণ্ড সংহিতার খসড়া]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের