Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬

এক রাতে দু’টি শিয়ালকে হত্যা, ফেসবুকে ছবি দিয়ে বিপাকে যুবক

ছবিটি নজরে পড়ে যায় কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০১৮, ১৯:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০১৮, ১৯:২৭

options
link
এক রাতে দু’টি শিয়ালকে হত্যা, ফেসবুকে ছবি দিয়ে বিপাকে যুবক zoom

রাজা দাস, বালুরঘাট: এক রাতে দুটি শিয়ালকে মেরে ফেলেছে সে। নিজের কৃতিত্ব জাহির করতে মৃত জন্তু দুটির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল এক যুবক। ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপনে।

[সৎ মায়ের ‘মারে’ মৃত কিশোর, পুলিশের জালে অভিযুক্ত]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দক্ষিণ দিনাজপুরের তপনের ভাদ্রাইল গ্রামে বাড়ি বিকি সরকারের। মঙ্গলবার রাতে ফেসবুকে দুটি মৃত শিয়ালের ছবি পোস্ট করে সে। ছবির ক্যাপশন, ‘দুটি শিয়াল মারলাম আজ রাতে’। চোখের নিমেষে ছবিটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে তপনের ওই যুবকের পোস্ট নজরে পড়ে কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধীর। তিনি আবার পশুপ্রেমী হিসেবেও পরিচিত। নড়েচড়ে বসে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও বন দপ্তর। সূত্রের খবর, উপর মহল থেকে পুলিশের কাছে বিকি দাসকে গ্রেপ্তারের নির্দেশ আসে। তপন থানায় অভিযোগ দায়ের করে বন দপ্তরও। শেষপর্যন্ত শুক্রবার বাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ভাদ্রাইল গ্রাম থেকে শিয়ালের মাথা ও হাড়গোড়ও উদ্ধার হয়েছে।

স্রেফ আনন্দ পাওয়া জন্য, এমনকী খাওয়ার জন্যও নিরীহ বন্যজন্তুদের হত্যার ঘটনা অবশ্য এ রাজ্যে নতুন নয়। গত বছর নভেম্বরেই উত্তর ২৪ পরগনার বারাসাতে ভাম বিড়াল মেরে রীতিমতো মহোৎসব করেছিল দুই যুবক। সেই ছবি যথারীতি ফেসবুকে পোস্ট করেছিল তারা। সোশ্যাল মিডিয়ায় ভাম বিড়াল মারার ছবি নজরে আসতেই তৎপর হয় বন দপ্তর। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। পুলিশি জেরায় ভাম বিড়াল মেরে খাওয়ার কথা স্বীকারও করেছিল ওই অভিযুক্ত।

[ সশস্ত্র পুলিশের কনস্টেবলকে বেধড়ক মার সিভিক ভলান্টিয়ারদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.