Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

মায়ের সম্পর্ক নিয়ে আপত্তি, প্রেমিকের হাতে খুন যুবক

বিধবা মায়ের প্রেমের সম্পর্কের কথা জেনে ফেলে ছেলে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৭, ১১:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৭, ১১:০০

options
link
মায়ের সম্পর্ক নিয়ে আপত্তি, প্রেমিকের হাতে খুন যুবক zoom

স্টাফ রিপোর্টার, কৃষ্ণনগর: এক প্রতিবেশীর সঙ্গে বিধবা মায়ের প্রেমের সম্পর্কের কথা জেনে ফেলেছিল ছেলে। তা নিয়ে প্রতিবাদও করেছিল। আর তার জেরেই মায়ের প্রেমিকের হাতে খুন হতে হল ছেলেকে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় নদিয়ার চাপড়ায়। খুনের পর থেকেই পালিয়ে গিয়েছিল মা ও তার প্রেমিক। প্রেমিককে পুলিশ গ্রেফতার করতে পারলেও অধরা মা। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার মহারাজপুর গ্রামে।

[ব্যান্ডেল-কোচবিহারে জোড়া খুন, এলাকায় চাঞ্চল্য]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বারাসতের মনুয়া বা জলপাইগুড়ির লিপিকা, এরপর জিয়াগঞ্জের বিশাখা-কাণ্ডে প্রেমিককে কাজে লাগিয়ে স্বামীকে খুনের ঘটনায় যখন শিউরে উঠেছে মানুষ, তখন প্রেমিককে দিয়ে ছেলেকে খুনের অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,মৃত ছেলের নাম সন্তোষ বিশ্বাস (২৭)। বাড়ি মহারাজপুর গ্রামেই। সন্তোষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্ত শংকর বিশ্বাস। এই শংকরের সঙ্গেই সম্পর্ক ছিল সন্তোষের মা কৌশল্যা বিশ্বাসের। পেশায় নির্মাণকর্মী সন্তোষ দীর্ঘদিন কাজের সুত্রে ভিনরাজ্যে ছিলেন। কয়েকমাস আগে বাড়ি ফিরে আসেন। আসার পর তাঁর মায়ের সঙ্গে শংকর বিশ্বাস নামে ওই এলাকার এক বাসিন্দার প্রেমের সম্পর্কের কথা জানতে পারেন সন্তোষ। তদন্তে নেমে পুলিশ জেনেছে, সন্তোষ ওই সম্পর্কের প্রতিবাদ করেন। মাস পাঁচেক আগেও একবার সন্তোষের ওপর হামলা হয়েছিল। যদিও তখন প্রাণে বেঁচে যান সন্তোষ।

[৪ আদিবাসীকে ধর্ষণের অভিযোগে রণক্ষেত্র রায়গঞ্জ]

শুক্রবার গভীর রাতে সন্তোষ বাড়িতেই ছিলেন। বাড়িতে ঢুকে সন্তোষের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় শংকর। অভিযোগ, সন্তোষকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে শংকর। প্রাণে বাঁচার জন্য ঘরের মধ্যে আশ্রয় নেন সন্তোষ। সেইখানে গিয়েও কোপাতে থাকে সন্তোষকে। সন্তোষের চিৎকারে প্রতিবেশীরা এলে পালায় শংকর। সন্তোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.