ধীমান রায়, কাটোয়া: হার-গিলগিলে চেহারা৷ মাথায় বাঁধা দলীয় পতাকা৷ কাঁধে ঝোলানো ব্যাগ৷ সাদা টি-সার্টে আঁকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ লক্ষ্য, শহিদ স্মরণ৷ আর সেই লক্ষ্যে সাইকেল চালিয়ে ধর্মতলা অভিযান৷ সাইকেলের সামনে লাগানো পতাকা, সঙ্গে বোর্ড৷ ‘মা-মাটি-মানুষে’র সমর্থনে লেখা পোস্টার৷ আগামী ২১ জুলাই ধর্মতলায় শহিদ-স্মরণ সভায় যোগ দিতে সাইকেল চড়ে যাত্রা শুরু করলেন পূর্বস্থলীর ফলেয়া গ্রামের যুবক সন্টু মণ্ডল৷
[বাধ্য হয়েই চৌর্যবৃত্তিতে ‘বান্টি-বাবলি’, আসানসোল থেকে গ্রেপ্তার প্রেমিক যুগল]
শনিবার তিনি কাটোয়া শহর থেকে এই যাত্রা শুরু করেছেন৷ কাটোয়া থানায় পুলিশের কাছে তাঁর এই সফরের কথা জানিয়ে এদিন প্রথমে মঙ্গলকোটের উদ্দেশ্যে রওনা দেন৷ সন্টু জানিয়েছেন, মঙ্গলকোটে রাত্রিবাস করে তিনি রবিবার যাবেন মন্তেশ্বর এলাকায়৷
[স্কুলের মধ্যেই নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, চাঞ্চল্য মালদহে]
মন্তেশ্বর এলাকায় প্রচার সেরে সোমবার তিনি দেখা করবেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডুর সঙ্গে। ওদিনই কালনা চলে যাবেন। কালনায় রাত কাটিয়ে মঙ্গলবার হুগলি যাওয়ার কথা। তারপর ২১ জুলাই ভোরের মধ্যে সভাস্থলে পৌঁছে যাবেন বলে ঠিক করেছেন।
[জলপাইগুড়িতে ক্রিকেটার নিখোঁজ রহস্যে বন্ধুর বিরুদ্ধে অপহরণের অভিযোগ]
ফলেয়ার বাসিন্দা ২৪ বছরের যুবক সন্টুরা এক ভাই দুই বোন। তবে বড় দিদি লক্ষ্মী কয়েকবছর আগে দুর্ঘটনায় মারা গিয়েছেন। বোন পম্পা কলেজ ছাত্রী। বাবা ফকির মণ্ডল পেশায় জনমজুর। সন্টু নিজেও ছোটখাটো কাজকর্ম করেন। তিনি বলেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধভক্ত। তার ডাকা সভায় সাইকেল চড়ে যোগ দিতে যাচ্ছি। তার আগে জেলার বিভিন্ন ব্লকে ঘুরে প্রচার করতে এই অভিযান।’’ সন্টু জানিয়েছেন, সাইকেল ও পকেটে মাত্র ১৫০ টাকা সম্বল করে তিনি রথযাত্রার দিনে শুরু করেছেন ধর্মতলা চলো অভিযান৷
[চরম দুর্দশায় বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত কারখানার শ্রমিকরা, প্রধানমন্ত্রীকে চিঠি সিটুর]
ছবি: জয়ন্ত দাস।
সর্বশেষ খবর
-
বিয়ের বছর ঘোরার আগেই উত্তাল পরকীয়া! ডিভোর্সের পথে টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি?
-
ইথানল মিশ্রিত পেট্রলে অসন্তোষ খোদ এনডিএ ভোটারদের! কোন পথে হাঁটবে মোদি সরকার?
-
আগামী দু’বছর রাজ্যে কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন নয়, বার্তা সুকান্তের
-
‘রঘু ডাকাত’ ফ্লপ করার পর শুনতে হয়েছিল ধ্রুব বন্দ্যোপাধ্যায় ‘ফিনিশড’! কী জবাব পরিচালকের?
-
মেলবোর্নে মোদির অনুষ্ঠানে টাকার বিনিময়ে ভিড়! রাহুল-খাড়গেকে ক্ষমা চাইতে বলল আয়োজকরা