Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

বাথরুমে উঁকি, বধূর স্নানের ছবি তুলতে গিয়ে ধৃত রং মিস্ত্রি

অভিযুক্তকে উত্তম-মধ্যম রঘুনাথগঞ্জে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১১:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১১:৪৯

options
link
বাথরুমে উঁকি, বধূর স্নানের ছবি তুলতে গিয়ে ধৃত রং মিস্ত্রি zoom

শাহজাদ হোসেন, রঘুনাথগঞ্জ: কাজের অছিলায় স্নানঘরে উঁকিঝুঁকি। মহিলাদের স্নানের ছবি তোলা। অপকর্ম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল এক যুবক। বিস্তর মারধরের তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ইন্দিরাপল্লির এই ঘটনায় উত্তেজনা ছড়াল।

56

Advertisement

[আধার না থাকলে যৌনপল্লির দরজা বন্ধ, নয়া নিয়মের গেরোয় ‘খদ্দেররা’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

ইন্দিরাপল্লির একটি বাড়িতে রাজমিস্ত্রি হিসাবে রঙের কাজ করছিল অভিযুক্ত অভিজিৎ হালদার। এরই সুযোগে রংমিস্ত্রি এক যুবক বাড়ির গৃহবধূর বাথরুমে স্নানের আপত্তিকর ছবি মোবাইলে তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। গৃহবধূর তা নজরে আসতেই তিনি চিৎকার শুরু করেন। তাঁর চেঁচামেচিতে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে এসে যুবকটিকে মোবাইল-সহ আটক করে। মহিলার আপত্তিকর ছবি গোপনে ভিডিও ক্লিপ করার অভিযোগে উত্তেজিত জনতা ব্যাপক মারধর করে যুবকটিকে। ঝাঁটাপেটাও করা হয়। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ যুবকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

[কলকাতা বিমানবন্দরে অভিনেতা কৌশিক সেনকে হেনস্তা, গ্রেপ্তার ১]

রঘুনাথগঞ্জ থানার আইসি সৈকত রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে রংমিস্ত্রি অভিজিৎ হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইলটি।” এর আগে ওই যুবক অপকর্মের সঙ্গে যুক্ত ছিল কি না পুলিশ তা খতিয়ে দেখছে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, বেশ কিছু দিন ধরেই অভিজিতের কাণ্ড কারখানা তাদের সন্দেহজনক ঠেকছিল। কিন্তু প্রমাণ না পাওয়ায় তার কিছু করতে পারেননি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.