Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Baruipur

স্টেশন চত্বরে রক্তারক্তি, প্ল্যাটফর্মের কাছে যুবকের দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য

দেহ উদ্ধারের সময় গলার নলি ও হাতের শিরা কাটা ছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩, ১০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩, ১০:০৯

options
link
স্টেশন চত্বরে রক্তারক্তি, প্ল্যাটফর্মের কাছে যুবকের দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য zoom
প্রতীকী ছবি।

দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্ল্যাটফর্মের কাছে অজ্ঞাতপরিচয় যুবকের গলাকাটা দেহ উদ্ধার। বারুইপুরের শাসন রোড স্টেশন এলাকায় ব্যাপক চাঞ্চল্য। দেহ উদ্ধারের সময় গলার নলি ও হাতের শিরা কাটা ছিল। বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই যুবককে খুন করা হয়েছে। কে বা কারা খুন করল তাকে, তা এখনও স্পষ্ট নয়।

রবিবার সকালে বারুইপুরের শাসন রোড স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে যাতায়াতকারীরা দেখতে পান এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তার গলার নলি এবং হাতের শিরা কাটা। ক্ষতবিক্ষত দেহ দেখে হইচই শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: SSKM-এ মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার নিয়ে ‘মিথ্যাচার’ শুভেন্দুর, কড়া জবাব দিল তৃণমূল]

ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে তাকে। তবে প্ল্যাটফর্মের আশেপাশে তাকে খুন করা হয়েছে। নাকি অন্য কোথাও খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: দেগঙ্গা বইমেলায় দুর্ঘটনা, অনুপমের অনুষ্ঠান দেখতে ভাঙল ব্যারিকেড, আহত বহু]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.