দেবব্রত মণ্ডল, বারুইপুর: খুন নাকি দুর্ঘটনা? বাসন্তী হাইওয়েতে (Basanti Highway) যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। যুবকের শরীরে একাধিক ক্ষতচিহ্নের প্রমাণ মিলেছে। বাসন্তী থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
নিহত বছর বত্রিশের ভুবন মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার খিরিস খালি এলাকায়। খিরিস খালি থেকে রাতের অন্ধকারে বাইক চালিয়ে বাসন্তীর ফুলমালঞ্চে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ভুবন। তবে পরিবারের লোকজন জানতে পারেন, গভীর রাত হয়ে গেলেও ভুবন শ্বশুরবাড়িতে পৌঁছতে পারেননি। দুশ্চিন্তা করতে শুরু করেন তাঁরা। শুরু হয় খোঁজখবর।
[আরও পড়ুন: বাসর রাত কাটিয়েই নতুন বউকে তালাক দিল বর! কী এমন ঘটল?]
স্থানীয়দের দাবি, ওই যুবককে গুলি করে খুন করা হয়েছে। ইতিমধ্যেই বাসন্তী থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর কারণ নিয়ে মুখ খুলতে নারাজ পুলিশ। আপাতত ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার অপেক্ষায় তদন্তকারীরা। ঘটনার পর থেকে বাসন্তী হাইওয়েতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। নিহত ব্যক্তির কোন রাজনৈতিক পরিচয় আছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ।
[আরও পড়ুন: স্বামী দ্বিতীয়বার বিয়ে করলে তালাক দেওয়ার অধিকার আছে মুসলিম মহিলাদেরও: কেরল হাই কোর্ট]
সর্বশেষ খবর
-
‘ধর্মীয় গোঁড়ামি আর ঘৃণার রাজনীতি’, ভারতে ‘নাক গলানো’ পাক প্রেসিডেন্টকে ‘শিক্ষা’ দিল নয়াদিল্লি
-
‘জাতীয় স্বার্থেই নিকোবর প্রকল্প’, সবুজ ধ্বংস নিয়ে সাফই দিয়ে রাহুল গান্ধীকে তোপ রিজিজুর
-
‘তুই আমার মামা!’, কেন্দ্রীয় মন্ত্রীর যোগ ব্যায়াম ক্যাম্পে যাওয়ার পথে কেন মেজাজ হারালেন অক্ষয়?
-
এই গাছেই আশ্রয় নিয়েছিলেন বিপন্ন রবিন হুড! মৃত্যু শেরউডের ১২০০ বছর পুরনো সেই বৃক্ষের
-
‘দ্রুত অ্যাম্বুল্যান্স ডাকুন’, বিহারের স্বাস্থ্যমন্ত্রীর যোগা দেখে হেসে খুন নেটিজেনরা