Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

ছন্দে ফিরছে আসানসোল-রানিগঞ্জ, চালু ইন্টারনেট পরিষেবা

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা প্রশাসনের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০১৮, ১৮:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০১৮, ১৮:০৯

options
link
ছন্দে ফিরছে আসানসোল-রানিগঞ্জ, চালু ইন্টারনেট পরিষেবা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসার দাবানল নিভেছে। স্বাভাবিক ছন্দে ফিরছে আসানসোল ও রানিগঞ্জ। প্রায় সপ্তাহভর বন্ধ থাকার পর বৃহস্পতিবার ফের বহাল করা হল ইন্টারনেট পরিষেবা।

[দলিত বিক্ষোভের আঁচ হৃদয়পুরে, অবরোধে বিঘ্নিত বনগাঁ শাখার ট্রেন চলাচল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাম নবমী উপলক্ষে ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত হয় রানিগঞ্জ ও আসানসোল। তিলতিল করে জমানো টাকায় কেউ মেয়ের বিয়ের জন্য  গয়না গড়িয়েছিলেন। দুষ্কৃতীরা লুটপাট করে সেই ঘরে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছে। সম্প্রতি টোটো কিনেছিলেন এক যুবক। দেড় লক্ষ টাকা লোন নিয়ে তা কেনা হয়েছিল সংসার চালানোর জন্য। রাতে একদল দুষ্কৃতী হামলা চালিয়ে সেই টোটো ভেঙেচুরে তাতে আগুন ধরিয়ে দেয়। রাস্তার ধারে ছোট্ট ঝুপড়ি তৈরি করে যারা দোকান করেছিলেন সেই সব দোকানও নিস্তার পায়নি দুষ্কৃতীদের হামলা থেকে। সামান্য মিষ্টির দোকান থেকে সেলুন সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বেশ কয়েকদিন ধরে চলে এহেন তাণ্ডব। তবে কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করে প্রশাসন।

দুষ্কৃতীদের হামলায় মারা পড়েন তিনজন। বোমায় হাত উড়ে যায় শীর্ষ পুলিশ কর্তার। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় চড়িয়ে উন্মাদনা উসকে দেওযার চেষ্টা করা হয়। তারপরই হিংসা থামাতে ও গুজব রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। জারি করা হয় কারফিউ। তবে আপাতত পরিস্থিতি শান্ত রাই ফের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে ইন্টারনেট পরিষেবা বহাল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

[পেনশন না ভালবাসা! কিসের টানে তিন বছর মায়ের দেহ আগলে রাখলেন শুভব্রত?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.