সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে ভারতীয় ডাকবিভাগ৷ মাল্টি-টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে৷ www.westbengalpost.gov.in– এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর শিলিগুড়ি ও গ্যাংটকে কর্মী নিয়োগ হবে৷ ৫ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা৷ আবেদনের শেষ তারিখ ৪ অক্টোবর৷
[খড়গপুর আইআইটিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ]
মাল্টি-টাস্কিং স্টাফ হিসাবে ২৭২টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ৷ মাধ্যমিক পাশ হলেই আপনি ওই পদে আবেদন করতে পারেন৷ বাংলা, হিন্দি ও ইংরাজি ভাষায় বলতে ও লিখতে পারার দক্ষতা থাকতে হবে৷ ৪ অক্টোবর, ২০১৮-র হিসাবে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮বছর হতেই হবে৷ সর্বোচ্চ ২৫বছর পর্যন্ত বয়সীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে৷ এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর এবং ওবিসি আবেদনকারীরা ১০বছর বয়সের ছাড় পাবেন৷
[কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ, মাস্টার্স হলেই করা যাবে আবেদন]
www.westbengalpost.gov.in-এই ওয়েবসাইটে গিয়েই ভারতীয় ডাক বিভাগের মাল্টি-টাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করা যাবে৷ এই পদে আবেদনের জন্য ব্যাংকে ১০০ টাকা জমা দিতে হবে৷ পরীক্ষা দেওয়ার জন্য ওই প্রার্থীকেই জমা দিতে হবে আরও ৫০০ টাকা৷ আবেদন করার পর আবেদন পত্রের প্রিন্ট আউট নিয়ে নিতে হবে প্রার্থীদের৷ ৫ সেপ্টেম্বর থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা৷
[মাস্টার্স করা থাকলেই রাজ্য সরকারের এই শূন্যপদে আবেদন করতে পারেন আপনি]
৪ অক্টোবরের পর ওই নির্দিষ্ট ওয়েবসাইটে আবারও পরীক্ষার দিনক্ষণ ও স্থান জানানো হবে৷ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাকবিভাগ৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ