সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনিয়র কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা, শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর৷ সংশ্লিষ্ট দপ্তরের http://wbcdwdsw.gov.in–এই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে৷ চুক্তির ভিত্তিতেই কর্মী নিয়োগ করা হবে৷ তবে কর্মীর কাজের ভিত্তিতে বাড়তে পারে চুক্তির সময়সীমা৷
[ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ, স্নাতক হলেই করতে পারেন আবেদন]
যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি করা থাকলেই সিনিয়ার কনসালট্যান্ট পদে আবেদন করতে পারেন৷ তবে নিউট্রিশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে সেই প্রার্থী অগ্রাধিকার পাবেন৷ ইংরাজি এবং বাংলায় লিখতে ও বলতে পারা বাধ্যতামূলক৷ অন্য কোনও ভাষা জ্ঞান রয়েছে, এমন প্রার্থীও অগ্রাধিকার পাবেন৷ নিউট্রিশন নিয়ে পড়ানো বা রিসার্চ করার অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থী অগ্রগণ্য৷ নির্বাচিত প্রার্থী কত ভাল কথা বলতে পারেন তা ইন্টারভিউয়ের সময় দেখে নেওয়া হবে৷ আবেদনকারীর কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক৷ পয়লা জানুয়ারি ২০১৮ তারিখ পর্যন্ত ন্যূনতম বয়স ৩৫ বছর। ৫০ বছর পর্যন্ত বয়সী প্রার্থীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এসসি, এসটি ও ওবিসি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷
[মাস্টার্স করেছেন? তবে আপনার জন্য রইল চাকরির সন্ধান]
ইচ্ছুক প্রার্থীদের http://wbcdwdsw.gov.in –এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে৷ তারপর ওই আবেদনপত্র ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্ক্যান করে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে [email protected] –এই ই-মেল আইডিতে আবেদন পত্র পাঠাতে হবে৷ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে৷ ই-মেলের মাধ্যমে ইন্টারভিউয়ের তারিখ, স্থান জানানো হবে প্রার্থীদের৷ চুক্তির ভিত্তিতে সিনিয়র কনসালট্যান্ট পদে প্রার্থী নিয়োগ করা হবে৷ প্রথম দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচিত প্রার্থীর সঙ্গে চুক্তি করবে সংশ্লিষ্ট দপ্তর৷ ওই প্রার্থীর যোগ্যতার উপর নির্ভর করে বাড়তে পারে চুক্তির সময়সীমাও৷
সর্বশেষ খবর
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’
-
‘সামাজিক কলঙ্কের ভয়’, নিরপেক্ষ তদন্তের দাবি কালীঘাট তৃণমূলের, ‘অন্য গন্ধ’ পাচ্ছেন বিজেপি বিধায়কও
-
অশান্ত বিশ্বে শান্তির বার্তা দিতে ‘মহাত্মা’ স্মরণ আইসিসির, ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে গান্ধী জয়ন্তীতে