চোট আঘাতে জেরবার টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে অনেক তারকাই খেলতে পারছেন না। দোষ কার? সেই প্রশ্নে জেরবার বিসিসিআই। বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স নাকি টিম ম্যানেজমেন্ট- কমবেশি দোষারোপও চলছে। অবশেষে এই নিয়ে মুখ খুললেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরও। তাঁর সাফ বক্তব্য, অনুশীলনে কিছু একটা গন্ডগোল হচ্ছে। জিমে গিয়ে ফিট না হয়ে প্লেয়ারদের উচিত ম্যাচ ফিট হওয়া।
জশপ্রীত বুমরাহ, ওয়াংশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, হর্ষিত রানার পর চোটের জন্য ছিটকে গিয়েছেন সাই সুদর্শন। এঁদের মধ্যে অনেকের চোট পর্ব নিয়েই নাটক হয়েছে। বেঙ্গালুরুর ‘সিওই’ (সেন্টার অফ এক্সেলেন্স) ফিট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন তারকা পেসার। হাঁটুর চোটের জন্যই। এর আগে হর্ষিত রানাকে ফিট ঘোষণা করে সিওই। কিন্তু দু’ম্যাচ খেলার পর তিনিও ফের চোট পান। ফলে বেশ ভালোমতোই বিতর্কে জড়িয়েছে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স।
আরও পড়ুন:
গাভাসকর কিন্তু সেন্টার অফ এক্সেলেন্সকে দোষ দিতে রাজি নন। তাঁর বক্তব্য, “বুমরাহর গোড়ালিতে চোট লেগেছে। অনেক প্লেয়ার হ্যামস্ট্রিংয়ে চোট পাচ্ছে। বোঝাই যাচ্ছে তাঁদের অনুশীলনে গন্ডগোল হয়েছে। যে কারণে তাঁরা এত চোট পাচ্ছেন। আর এই চোটগুলো হয়েছে ভারতের হয়ে খেলার সময়। কিন্তু দোষ গিয়ে পড়ছে বোর্ডের সিইও-র উপর। একজন বোলার কেন নেটে বেশিক্ষণ বল করতে পারে না, সেটাই তো প্রশ্ন।”
কেন এই সমস্যা? তিনি আঙুল তুলছেন জিম ট্রেনিংয়ে অতিরিক্ত নির্ভরতার উপর। গাভাসকর বলছেন, “এই চোটগুলো কেন বারবার ঘটছে, তা নিয়ে গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। জিমে ফিট থাকার চেয়ে ম্যাচে ফিট থাকা বেশি জরুরি। তবে, হতে পারে আমি এমন এক প্রজন্মের মানুষ, যাদের ফিটনেস নিয়ে ধারণা অন্যরকম ছিল।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বাবা চাইতেন না রাজনীতি করি, তবে ভবিষ্যতে…’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী ইঙ্গিত ছেলের?
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ