সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি খুঁজছেন? তবে আপনার জন্যই রয়েছে সুখবর। একাধিক পদে কর্মী নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ সীমান্ত রক্ষী বাহিনী। বিজ্ঞপ্তি নম্বর VET/2020 ও PMS/202O। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।
শূন্যপদ
SI (স্টাফ নার্স)- ৩৭
ASI অপারেশন টেকনিশিয়ান -১
ASI ল্যাবরেটরি টেকনিশিয়ান -২৮
CT (ওয়ার্ড বয়/গার্ল/আয়া) -৯
HC (ভেটেরিনারি)-২০
কনস্টেবল – ১৫
বেতন- উপরিউক্ত পদে নিযুক্তদের বেতন হবে ২০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক(Madhyamik Exam) -উচ্চমাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণরাই এই পদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
নিয়োগের পদ্ধতি – লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)-এর মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার দিনক্ষণ, সময় জানানো হবে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে (https://bsf.gov.in)।
[আরও পড়ুন: ‘দুর্নীতির আখড়া জিটিএ, CAG-কে দিয়ে অডিট করাব’, উত্তরবঙ্গ সফর শেষে মন্তব্য রাজ্যপালের]
কীভাবে আবেদন করবেন?
আগ্রহীরা বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটের (https://bsf.gov.in) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীরা একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে। ডাকযোগে কোনও নথি পাঠানোর প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ – ২৭ জুলাই ২০২১
তাহলে আর অপেক্ষা কেন? এখুনি আবেদন করুন আপনি। তবে তার আগে অবশ্যই চোখ বুলিয়ে নিন সীমান্ত রক্ষী বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে।
[আরও পড়ুন: ১০০ দিনের কাজ নিয়ে অশান্তির জেরে পঞ্চায়েত প্রধানকে ‘মারধর’, ব্যাপক উত্তেজনা সিউড়িতে]
সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন