সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি স্নাতক? চাকরির সন্ধান করছেন? তবে সুখবর রয়েছে আপনার জন্য। প্রচুর লোক নিচ্ছে BECIL (Broadcast Engineering Consultants India Limited)। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন বিস্তারিত।
মোট শূন্যপদ – ৪৬৩
ইনভেস্টিগেটর- ৩০০
সুপারভাইজার- ৫০
সিস্টেম অ্যানালিস্ট- ৪
সিনিয়র ডোমেন এক্সপার্ট-২৯
জুনিয়র ডোমেন এক্সপার্ট- ৪১
আপার ডিভিশন ক্লাক্স- ৪
এসএমই- ৭
ইয়ং প্রফেশনালস- ১০
[আরও পড়ুন: স্নাতক উত্তীর্ণ? মোটা মাইনের চাকরি মিলতে পারে ব্যাংকে, জেনে নিন খুঁটিনাটি]
শিক্ষাগত যোগত্যা- স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে মাধ্যমিক উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন।
আবেদনের পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.becil.com এই লিংকে আবেদন করতে পারবেন। আবেদন সম্পূর্ণ হলে একটি রেজিস্ট্রশন স্লিপ পাওয়া যাবে। পরবর্তীকালে তা প্রয়োজন পড়তে পারে। (কোনও নথি ডাকযোগে পাঠানোর প্রয়োজন নেই।)
আবেদনের ফি – আবেদনকারীদের ফি হিসেবে জমা দিতে হবে ৯৫৫ টাকা। তবে তফশিলি জাতি ও উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে জমা দিতে ৬৭০ টাকা। (ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও নেট ব্যাংকিং পদ্ধতিতে টাকা দেওয়া যাবে।)
আবেদনের শেষ তারিখ – ২২.০৪.২০২১
নিয়োগের পদ্ধতি – লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষা হবে বেঙ্গালুরু, পুণে, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ, জয়পুর, দিল্লি, আহমেদাবাদ, ভোপাল, চণ্ডীগড়, পাটনা, গুয়াহাটি, কানপুর/লখনউ।
[আরও পড়ুন: NTPC শেষ হলেই শুরু রেলের গ্রুপ ডি’র পরীক্ষা, নিয়োগ হবে ১ লক্ষেরও বেশি কর্মী]
সর্বশেষ খবর
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন
-
অভিষেকের পর ডেরেক! ক্যামাক স্ট্রিট কাণ্ডে রাজ্যসভার সাংসদকে তলব পুলিশের
-
নিজ ভূমেই বর্ণবৈষম্য! ‘সংঘ ঘৃণা ছড়াচ্ছে’, ভগবতের সফরের মাঝেই তোপ মার্কিন কমিশনের