সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি মাধ্যমিক পাশ? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর৷ কারণ, একাধিক শূন্যপদে প্রচুর কর্মী নিয়োগ করছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)৷ কনস্টেবল ট্রেডসম্যান পদের একাধিক বিভাগে মোট ১৭৬৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে৷ পুরুষ এবং মহিলা উভয়েই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ www.bsf.nic.in -এই ওয়েবসাইটেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন আপনি৷ ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন৷
আবেদনের যোগ্যতা:
১. মাধ্যমিক পাশ হলেই এই শূন্যপদের জন্য আপনি আবেদন করতে পারেন৷
২. বিএসএফের যেকোনও পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে, সেই প্রার্থী অগ্রগণ্য৷
৩. পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারেন৷
হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন
শারীরিক সক্ষমতা:
১. পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার উচ্চতা হতেই হবে৷ না ফুলিয়ে ছাতি হতে হবে ৭৮ সেন্টিমিটার৷ ফুলিয়ে ছাতি হতে হবে ৮৩ সেন্টিমিটার৷
২. মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেন্টিমিটার৷
আবেদনের বয়স:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ ১ আগস্ট, ২০১৯-এর হিসাবে সর্বোচ্চ ২৩ বছর বয়সিরা এই শূন্যপদগুলি আবেদনের যোগ্য৷ তফশিলি জাতি, উপজাতিদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন৷
প্রচুর কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার, স্নাতক হলেই করা যাবে আবেদন
আবেদনের পদ্ধতি:
www.bsf.nic.in -এই ওয়েবসাইটেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে৷ অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, লাদাখের প্রার্থীদের ২৪ ফ্রেবুয়ারির মধ্যে আবেদন করতে হবে৷ পরীক্ষার দিনক্ষণ জানার জন্য ওই ওয়েবসাইটেই নজর রাখতে হবে৷
বেতন:
লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থী চাকরি পাওয়ার পর ন্যূনতম ২১ হাজার ৭০০ টাকা বেতন পাবেন৷ গ্রেডের ভিত্তিতে সর্বোচ্চ ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত পাবেন নবনিযুক্ত প্রার্থীরা৷
সর্বশেষ খবর
-
‘বাঁচতে পারবে না’, বিয়ে ভাঙার কথা বলতেই সিয়াকে হুমকি কেতনের! হবু স্বামী খুনে বিস্ফোরক তথ্য
-
‘এক গ্লাস বিয়ার পান করুন’, জার্মানিকে হারিয়ে আবেগে ভাসছেন ইকুয়েডর কোচ
-
‘ফাঁসাবে জানলে ওর কেচ্ছা আগেই…’, চ্যাট বিতর্কে প্রাক্তনকে পালটা ইনফ্লুয়েন্সর গৌরবের, কী বলছেন স্ত্রী?
-
‘ভুল করেছি, প্রায়শ্চিত্ত করতে হবে’, তৃণমূল ছাড়লেন তারাতলা বিপর্যয়ে ব্যথিত প্রাক্তন কাউন্সিলর
-
হরমুজে পণ্যবাহী জাহাজে বড়সড় হামলা! শান্তি আলোচনার মাঝেই সিঙ্গাপুরের নৌযান ধ্বংস ইরানের