প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কাশীপুর অস্ত্র কারখানায় বিভিন্ন পদে নিয়োগের ঘোষণা৷ মাধ্যমিক ও আইটিআই পাসদের জন্য বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে বলে সম্প্রতি জানানো হয়েছে৷
প্রতিষ্ঠান- কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি৷
মোট শূন্যপদ- ১১টি
কী কী পদে নিয়োগ চলছে-
ওয়ার্ড সহায়ক- ৬
ইলেকট্রনিক ফিল্টার-২
পেন্টার-১
এক্সামিনার-১
মেশিনিস্ট-১
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে যে কোনও বোর্ড থেকে দশম শ্রেণি বা সমগোত্রীয় কোনও পরীক্ষায় পাশ করতে হবে৷ আইটিআই পাস ছাত্ররাও আবেদন করতে পারবেন৷
কীভাবে আবেদন করবেন-
www.gsf.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে. আবেদনের শেষ তারিখ ৬ জুন৷ সেইসঙ্গে ৫০ টাকার ব্যাঙ্ক চালান অ্যাপ্লিকেশন ফি হিসেবে দিতে হবে৷ তবে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের এই ফি দিতে হবে না৷
বেতন- আবেদনকারীদের মদ্যে থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে বেছে নেওয়া হবে প্রার্থীদের৷ পরে ইন্টারভিউয়ের মাধ্যমে হবে চূড়ান্ত নিয়োগ৷ সফলদের বেতন হবে প্রতি মাসে ৫২০০ থেকে ২০,২০০টাকা৷ সেই সঙ্গে প্রতি মাসে গ্রেট পে হিসেবে যোগ হবে ১৮০০টাকা৷
বয়সসীমা- ১৮ থেকে ৩২ বছর সীমায় যাঁদের বয়স, তারাই আবেদন করতে পারবেন৷
সর্বশেষ খবর
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা