সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ। কনস্টেবল (টেকনিক্যাল এবং ট্রেডসম্যান) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ মোট ৯ হাজার ২১২। তার মধ্যে পুরুষ প্রার্থী ৯ হাজার ১০৫ এবং মহিলা ১০৭ জন। সোমবার থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। আবেদনের আগে জেনে নিন আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮-২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তবে চালক হলে আবেদনকারীকে ন্যূনতম ১৮-২১ বছর বয়সি হতে হবে।
আবেদনের পদ্ধতি:
crpf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশ হলেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনের শেষদিন:
আগ্রহীদের আগামী ২৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের ফি:
জেনারেল বা সাধারণ আবেদনকারীদের ১০০ টাকা ফি দিতে হবে। তফসিলি জাতি, উপজাতি এবং মহিলা প্রার্থীদের আবেদনের কোনও ফি লাগবে না।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
কম্পিউটারভিত্তিক পরীক্ষা এবং শারীরিক মাপজোকের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কম্পিউটারভিত্তিক পরীক্ষা নেওয়া হবে ১৩ জুলাই। অ্যাডমিট কার্ড দেওয়া হবে ২০-২৫ জুনের মধ্যে।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য crpf.gov.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: জোড়া ডিগ্রি অর্জনের নেশায় কমছে শিক্ষার মান? কী বলছেন বিশেষজ্ঞরা?]
সর্বশেষ খবর
-
রেজিনগরে ফ্রন্টের ফাটল আরও চওড়া! উপনির্বাচনে সিপিএম-আরএসপির পৃথক মনোনয়ন
-
তোলাবাজির অভিযোগ! কীর্তিকে রক্ষাকবচ দিয়েও সিআইডির ডাকে সাড়া দেওয়ার নির্দেশ হাই কোর্টের
-
‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের