Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
District Health & Family Welfare Samiti Cooch Behar invites online applications for 31 posts

রাজ্যে ফের নার্স নিয়োগ, ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে সুযোগ

জেনে নিন আবেদনের পদ্ধতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২২, ১৭:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২২, ১৭:২৪

options
link
রাজ্যে ফের নার্স নিয়োগ, ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে সুযোগ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। এপিডেমিওলজিস্ট, পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ডেটা ম্যানেজার, স্টাফ নার্স ও মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের আগামী ২৩ মে’র মধ্যে আবেদন করতে হবে।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
এপিডেমিওলজিস্ট:
জীবনবিজ্ঞান/এপিডেমিওলজিতে স্নাতকোত্তর অথবা এমপিএইচ-সহ বিএএমএস/বিএইচএমএস/বিইউএমএস হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাবলিক হেলথ ম্যানেজার:
ম্যানেজমেন্টে ডিগ্রি/ডিপ্লোমা-সহ জীবনবিজ্ঞানে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: একাধিক ব্যাংকে ৮ হাজারেরও বেশি কর্মী নিয়োগ, আবেদনের পদ্ধতি জানেন?]

ল্যাবরেটরি টেকনিশিয়ান:
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

ডেটা ম্যানেজার:
স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোর্স পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

স্টাফ নার্স:
উচ্চমাধ্যমিক এবং জিএনএম কোর্স পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
http://coochbehar.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুনের মধ্যে আবেদন করতে পারেন।

আবেদনকারীদের অবশ্যই http://coochbehar.nic.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় বিপুল কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণি পাশেরাও করতে পারবেন আবেদন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.