সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি রেলে চাকরি করার স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, পূর্ব রেলে (Eastern Railway) গ্রুপ সি বিভাগে স্পোর্টস কোটায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মোট শূন্যপদ ২১টি। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
- উচ্চমাধ্যমিক পাশ হলে গ্রুপ সি লেভেল-২ এবং গ্রুপ সি লেভেল-৩ পদে আবেদন করা যেতে পারে।
- গ্রুপ সি লেভেল-৪ এবং গ্রুপ সি লেভেল-৫ পদে আবেদনকারীদের অবশ্যই স্নাতক হতে হবে।
- এছাড়াও ওয়াটার পোলো, বাস্কেটবল, কবাডি, সাঁতার, ব্যাটমিন্টন, ক্রিকেট, জিমন্যাস্টিক, শুটিংয়ের মধ্যে যেকোনও একটিতে দক্ষ হলে তবেই আবেদন করা যাবে।
[আরও পড়ুন: Govt Jobs 2021: রাজ্যে ৬ হাজারেরও বেশি নার্স নিয়োগ, আবেদন করতে ভুলবেন না]
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://er.indianrailways.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।
আবেদন করার দিনক্ষণ:
আগামী ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারেন।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য আগ্রহীদের https://er.indianrailways.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চান? জেনে নিন আবেদনের যাবতীয় খুঁটিনাটি]
সর্বশেষ খবর
-
প্রকাশ্যে রোহিতকে সমর্থন! বোর্ড কর্তাদের ভূমিকায় ক্ষুব্ধ নির্বাচকরা, বেনজির সংঘাত ভারতীয় ক্রিকেটে
-
আজই উপভোক্তাদের হাতে আয়ুষ্মান কার্ড! শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্প, কী হবে স্বাস্থ্যসাথীর?
-
রাজনৈতিক চাপে আত্মহত্যা! ‘সুইসাইড নোটে’ আশিস লিখলেন, ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে’!
-
কোলিয়ারির নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
-
রণবীরকে ছাড়াই মাতৃত্বকালীন ছুটি, একটানা শুটিংয়ের ধকল সামলে কোথায় গেলেন দীপিকা?