সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরিই লক্ষ্য? আপনার জন্য রয়েছে সুখবর। প্রচুর কর্মী নিচ্ছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। কোন কোন পদে কর্মী নিচ্ছে সংস্থা? আবেদন করবেন কীভাবে? নূন্যতম যোগ্যতা কী? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ- ৫৭
অপারেটর (ইলেকট্রিক্যাল)- ৩
অপারেটর (ইলেকট্রনিক্স)-৮
অপারেটর (মেকানিক্যাল)-৩১
অপারেটর(ফিটার)-১১
অপারেটর (ইলেকট্রিশিয়ান)-৪
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
অপারেটর (ইলেকট্রিক্যাল)- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকলেই এই পদে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
অপারেটর (ইলেকট্রনিক্স)- ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হলেই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
অপারেটর (মেকানিক্যাল)- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাশরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
অপারেটর(ফিটার)- ফিটার ট্রেডে SSC/SSLC, NTC/ITI, NAC/NCTVT থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
অপারেটর (ইলেকট্রিশিয়ান)- ইলেকট্রিশিয়ান ট্রেডে SSC/SSLC, NTC/ITI, NAC/NCTVT থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
আবেদনের পদ্ধতি- HAL-এর ওয়েবসাইটে করতে পারবেন আবেদন।
আবেদনের শেষ তারিখ – ৯ ডিসেম্বর
লিখিত পরীক্ষার সম্ভাব্য দিন- ২২ ডিসেম্বর
*লিখিত পরীক্ষায় পাশ করলে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তার পর হবে শারীরিক পরীক্ষা।
সর্বশেষ খবর
-
‘শত্রু’ তৃণমূলের সমর্থনেই ময়না পঞ্চায়েত সমিতি দখল বিজেপির
-
বাংলাদেশি সন্দেহে ছত্তিশগড়ে ধৃত বাংলার ২৩ শ্রমিক! মুখ্যমন্ত্রীকে চিঠি খলিলুরের, উদ্বেগে পরিবার
-
বড় ম্যাচে ইস্টবেঙ্গলের ‘ছোট’দের লড়াই, কলকাতা লিগের নিস্ফলা ডার্বিতে নিস্তেজ মোহনবাগান
-
ফের মাঝআকাশে আতঙ্ক! বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, হুলস্থুল কাণ্ড উড়ানে
-
বিপর্যয়ের পর নেপালের সুড়ঙ্গে কি আটকে সন্দীপ? বর্ধমানে দুশ্চিন্তায় দিন গুনছেন স্ত্রী-পরিবার