সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনা বাহিনীতে চাকরির জন্য নিজেকে তৈরি করছেন? তবে আপনার জন্যই রয়েছে সুখবর। একাধিক পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় সেনা (Indian Army) । ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি (নম্বর 1303/CIV/RV-2020) প্রকাশিত হয়েছে। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? বিস্তারিত জেনে নিন প্রতিবেদনে।
মোট শূন্যপদ-৪৬
সিভিল টেকনিক্যাল ইন্সট্রাক্টর – ২
স্টেনোগ্রাফার গ্রেড II – ১
লোয়ার ডিভিশন ক্লার্ক -১৭
সিভিল মোটর ড্রাইভার – ১২
মাল্টি টাস্কিং স্টাফ (চৌকিদার) – ১
মাল্টি টাস্কিং স্টাফ (মেসেঞ্জার) – ৭
অন্যান্য- ৮
বেতন- এই পদে নিযুক্তদের বেতন হবে ১৮ থেকে ৯৫ হাজার টাকার মধ্যে।
[আরও পড়ুন: আপনি অষ্টম শ্রেণি পাশ? চাকরি পেতে পারেন ব্যাংক অফ ইন্ডিয়ায়, জানুন খুঁটিনাটি]
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশরা উপরিউক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা- সিভিল মোট ড্রাইভার পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। বাকি পদের ক্ষেত্রে ১৮-২৫ বছরের মধ্যে যাঁদের বয়স তাঁরাই কেবল আবেদন করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করা যাবে না। আগ্রহী প্রার্থীদের নিজেদের বায়োডাটা, শিক্ষা, জন্ম, জাতি-সহ যাবতীয় শংসাপত্র পাঠাতে হবে (The Commandant, HQ 2 Signal Training Centre, Panaji (Goa)) এই ঠিকানায়।
আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ– ২৩ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে।
তাহলে আর দেরি না করে আজই আবেদন করুন। তবে তার আগে অবশ্যই দেবে নেবেন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট (https://indianarmy.gov.in) ।
[আরও পড়ুন: কলকাতা পুরসভার অধীনে মোটা বেতনে চাকরির সুযোগ, জেনে নিন ইন্টারভিউর দিনক্ষণ]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন